Friday, March 6, 2026
28.9 C
Kolkata

মহারাষ্ট্রে মুসলিমদের ৫% শিক্ষা সংরক্ষণ বাতিল, বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা

মহারাষ্ট্র সরকারের এক সাম্প্রতিক সিদ্ধান্তকে ঘিরে আইনি টানাপোড়েন শুরু হল বম্বে হাইকোর্টে। মুসলিম সম্প্রদায়ের সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণি (এসইবিসি)-র জন্য নির্ধারিত ৫ শতাংশ শিক্ষা সংরক্ষণ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন মুম্বইয়ের এক আইনজীবী।

আবেদনকারী অ্যাডভোকেট সাইয়েদ এজাজ আব্বাস নকভি, তাঁর আইনজীবী নীতিন সাটপুটের মাধ্যমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি রাজ্যের সামাজিক ন্যায়বিচার দফতর একটি সরকারি প্রজ্ঞাপন জারি করে ২০১৪ সালের জুলাই মাসের নির্দেশিকা বাতিল করে দেয়। ওই পুরনো প্রজ্ঞাপনের ভিত্তিতেই প্রায় ৫০টি চিহ্নিত মুসলিম উপসম্প্রদায় এসইবিসি কাঠামোর অধীনে বিশেষ অনগ্রসর শ্রেণি হিসেবে শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পেত।

মামলায় অভিযোগ করা হয়েছে, নতুন সিদ্ধান্তটি যথেচ্ছ এবং সংবিধানের সমতার নীতির পরিপন্থী। আবেদনকারীর বক্তব্য, মুসলিম এসইবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য পশ্চাৎপদ শ্রেণি কমিশনের কাছে কোনও নতুন অভিযোগ বা আপত্তি জমা পড়েনি। তবু হঠাৎ করে এই সংরক্ষণ বাতিল করা হয়েছে, যা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকারে আঘাত হানতে পারে।

উল্লেখ্য, ২০১৪ সালে তৎকালীন কংগ্রেস-এনসিপি জোট সরকার মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬ শতাংশ এবং নির্দিষ্ট মুসলিম গোষ্ঠীর জন্য ৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছিল। একই বছরের নভেম্বর মাসে আদালত মারাঠা সংরক্ষণ খারিজ করলেও মুসলিমদের ৫ শতাংশ শিক্ষা সংরক্ষণ বহাল রাখে, যদিও তা সরকারি ও সরকার-পোষিত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সরকারি চাকরিতে সংরক্ষণের সামগ্রিক সীমা অতিক্রমের অনুমতি তখনও দেওয়া হয়নি।

পরবর্তীতে সেই অধ্যাদেশের মেয়াদ শেষ হয়ে যায় এবং পরবর্তী সরকার তা স্থায়ী আইনে রূপ দেয়নি। ফলে নীতি কার্যত ঝুলে ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেটিকেই আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

পিটিশনে আরও দাবি করা হয়েছে, কোনও নতুন পরিসংখ্যান বা তথ্যভিত্তিক সমীক্ষা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগ তোলা হয়েছে, রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ করলেও মুসলিমদের মূলধারার আধুনিক শিক্ষায় যথেষ্ট অন্তর্ভুক্তির ব্যবস্থা করেনি।

আইনজীবী মহলের মতে, বিষয়টি সাংবিধানিক ব্যাখ্যার সঙ্গে জড়িত হওয়ায় আদালতের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হতে পারে। মামলাটি শীঘ্রই শুনানির তালিকায় আসতে পারে বলে সূত্রের খবর।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories