Wednesday, October 21, 2026
27 C
Kolkata

ভোটার তালিকা থেকে বৈধ্য নাম বাদ পড়ার অভিযোগে বসিরহাটে বামেদের প্রতিবাদ কর্মসূচি

উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভোটার তালিকা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বহু মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের অনেকেই এখনও জীবিত এবং দীর্ঘদিন ধরেই নিয়মিত ভোট দিয়ে আসছেন। পাশাপাশি প্রায় ৬০ লক্ষ ভোটারকে ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে, যার ফলে তাদের ভোটাধিকার নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার বসিরহাট মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান কর্মসূচি ও ডেপুটেশন দেয় সিপিএম। দলের রাজ্য কমিটির সদস্য এবং সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরদারের নেতৃত্বে ইছামতী ব্রিজ সংলগ্ন ইটিন্ডা রোড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে দলের নেতা-কর্মীরা মাইক লাগিয়ে বিক্ষোভে অংশ নেন এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে স্লোগান তোলেন।

বিক্ষোভকারীদের বক্তব্য, ‘এসআইআর’ প্রক্রিয়ার কারণে রাজ্যের বহু সাধারণ মানুষ সমস্যার মুখে পড়েছেন। তাদের দাবি, অনেক বৈধ নাগরিককে ভুলভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আবার বিপুল সংখ্যক ভোটারের নাম বিচারাধীন তালিকায় থাকায় তারা ভবিষ্যতে ভোট দিতে পারবেন কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সিপিএম নেতৃত্বের দাবি, এই পরিস্থিতির ফলে বহু পরিবার দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের নাগরিক হয়েও যাদের নাম ভোটার তালিকায় ছিল, তাদের নাম হঠাৎ করে বাদ পড়ায় মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। দলের নেতা রাজু আহমেদ বলেন, অতীতেও ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এবারের পরিস্থিতি অনেক বেশি উদ্বেগজনক। তার অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে অযথা হয়রানির মুখে ফেলা হচ্ছে। তিনি আরও বলেন, রাজনৈতিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তাদের সন্দেহ। এই কারণেই মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories