Saturday, September 5, 2026
30 C
Kolkata

টাকা নিয়েও খেলতে আসেনি! আর্জেন্টাইন দলকে ‘বিশ্বাসঘাতক’ তকমা কেরালার ক্রীড়ামন্ত্রীর

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলকে ‘প্রতারক’ বলে কড়া ভাষায় আক্রমণ করলেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। কেরালায় একটা আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার কথা ছিল মেসিদের। কিন্তু তা হয়নি। এই অভিযোগের পাশাপাশি আর্জেন্টাইন দলের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন ভি আবদুরাহিমান।

গত বছর নভেম্বর মাসে কেরালায় সৌদি আরব অথবা অস্ট্রেলিয়ার মতো দলের সাথে খেলার পরিকল্পনা ছিল আর্জেন্টাইন দলের। কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে ছিল। কিন্তু সেই ম্যাচ হয়নি। একটি টিভি চ্যানেলে আবদুর রহিম বলেন, “আন্তরিকভাবেই চেয়েছিলাম যে আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসি কেরালায় আসুক এবং রাজ্যের মাটিতে একটি ম্যাচ খেলুক। আমি একাধিকবার আলোচনাও করেছিলাম। আন্তর্জাতিক এই ফুটবল দলকে দেওয়ার জন্য ২৫০ কোটি টাকা সংগ্রহ করতে স্পন্সর বা পৃষ্ঠপোষক খুঁজে বের করাটা মোটেও সহজ কাজ ছিল না।”

তিনি আরও বলেন, “কিন্তু টাকা নেওয়ার পর আর্জেন্টিনা ফুটবল দল আমাদের সাথে প্রতারণা করেছে। তাদের কাছ থেকে আমরা এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। আসার প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত তারা আসেনি।”

তিনি জানান, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার পর তিনি জানতে পারেন যে, আর্জেন্টিনা এর আগেও আরও পাঁচটি দেশের সাথে একই ধরনের আচরণ করেছে।

আবদুরাহিমান বলেন, “তারা ওই দেশগুলোর কাছ থেকে অর্থ গ্রহণ করেছিল, কিন্তু সেখানে গিয়ে কখনোই খেলেনি। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে, আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে এবং তাদের আমাদের ক্ষতিপূরণ দিতে হবে।” যদিও আর্জেন্টাইন দলের পক্ষ থেকে এখনও কোনও উত্তর মেলেনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories