Saturday, September 5, 2026
28 C
Kolkata

সাপ্লিমেন্টারি তালিকা থেকে পরিবারের ৮ জনের নাম মুছে যাওয়ায়, দুশ্চিন্তায় আত্মহত্যা ৫৮ বছরের সাদত আলির 

বীরভূম জেলায় ময়ূরেশ্বর এলাকার কুনুটিয়া গ্রামে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম সাদত আলি, বয়স প্রায় ৫৮ বছর। বুধবার সকালে তাঁর বাড়ি থেকে নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, SIR সংক্রান্ত দুশ্চিন্তার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে খসড়া তালিকায় তাঁদের পরিবারের কয়েকজনের নাম বিচারাধীন অবস্থায় ছিল। পরে নতুন করে প্রকাশিত সম্পূরক তালিকায় দেখা যায়, পরিবারের মোট আটজনের নাম বাদ পড়ে গেছে। এই ঘটনায় পরিবারে চরম উদ্বেগ তৈরি হয়। কীভাবে নাম বাদ গেল, ভবিষ্যতে কী হবে, এই সব প্রশ্ন তাঁদের মনে ঘুরপাক খেতে থাকে।

পরিবারের সদস্যদের অভিযোগ, সাদত আলি এই বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন। গত কয়েকদিন ধরে তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না এবং সবসময় চিন্তায় ডুবে থাকতেন। তাঁরা মনে করছেন, অতিরিক্ত মানসিক চাপই তাঁর মৃত্যুর কারণ হতে পারে।

একই ধরনের আরেকটি ঘটনার খবর পাওয়া গেছে মল্লারপুর এলাকা থেকে। সেখানে অর্চনা বিবি নামে এক মহিলার মৃত্যুর খবর সামনে এসেছে। তাঁর পরিবারও দাবি করেছে, তালিকায় নাম না থাকায় তিনি গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন এবং সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

SIR প্রক্রিয়া শুরুর পর রাজ্য জুড়ে একাধিক জায়গা থেকে দুশ্চিন্তায় আত্মহত্যার ঘটনা সামনে আসছে। এখন প্রশ্ন ওঠে এই মৃত্যু গুলোর দায়ভার নেবে কে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন, “আমি বেঁচে থাকতে একটাও এস আই আর হতে দেবো না।”, একটু বর্তমানে SIR হেনস্থার জন্য স্বভাবতই বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল। অপরদিকে বিজেপির দাবি, SIR প্রক্রিয়া মুখ্য নির্বাচন কমিশনের দায়িত্ব। দিনের শেষে রাজনৈতিক উত্তাপে ভুক্তভোগী আমজনতা।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories