Saturday, September 5, 2026
28 C
Kolkata

লক্ষ্য সিআইএ দফতর, সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ইরানের!

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াল ড্রোন হামলার ঘটনায়। সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের মধ্যে থাকা সিআইএ-র দফতর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান। শনিবার গভীর রাতে পরপর দু’টি ড্রোন হামলায় এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় দেড়টা নাগাদ প্রথম হামলা হয়। তার মাত্র এক মিনিটের মধ্যেই দ্বিতীয় ড্রোন হামলা চালানো হয় বলে দাবি। ইরানের বক্তব্য, এই হামলায় মার্কিন গোয়েন্দা সংস্থার দফতর উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রিয়াধে অবস্থিত মার্কিন দূতাবাসের মধ্যেই সিআইএ-র একটি দফতর রয়েছে। ইরানের দাবি, হামলার ফলে ওই দফতরে বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনও প্রাণহানি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সিআইএ দফতরের বড় ধরনের ক্ষতি হয়নি। তবে মার্কিন প্রশাসনের এক আধিকারিককে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দূতাবাসের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা মার্কিন দূতাবাসে কীভাবে ড্রোন হামলা হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। মার্কিন আধিকারিকের দাবি, হামলাটি যদি দিনের বেলায় ঘটত, তবে ব্যাপক প্রাণহানির আশঙ্কা ছিল।

ইরানের সংবাদমাধ্যম আরও দাবি করেছে, এই হামলা প্রমাণ করে দিয়েছে যে বিশ্বের যে কোনও প্রান্তে থাকলেও মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করতে সক্ষম তারা। একই রাতে সৌদি আরবে মার্কিন কূটনীতিকদের আবাসনেও হামলার চেষ্টা করা হয়েছিল বলে খবর। যদিও সৌদি প্রশাসনের দাবি, সেই হামলা প্রতিহত করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories