Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

ভোটের আগে বিজেপির বিদায়ী বিধায়ককে ব্যঙ্গ খড়গপুরবাসীর! ‘হিরণ’ এর বদলে লেখা হলো ‘হি-র‍্যান’

খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে বুধবার রাতের ছবি ছিল একেবারেই ভিন্ন। অন্ধকার রাস্তায় হাতে জ্বলন্ত মশাল নিয়ে এলাকার মানুষ নেমে পড়েন প্রতিবাদে। তাঁদের একটাই প্রশ্ন— “কোথায় হিরণ?” এই প্রশ্নকে সামনে রেখেই রবীন্দ্রপল্লি এলাকার প্রায় একশো বাসিন্দা মিছিল করেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলে অংশ নেন এই বিক্ষোভে।

মিছিল চলাকালীন “হিরণ পালিয়েছে” বা “HE-RAN” লেখা পোস্টারও চোখে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় একাধিক সমস্যা থাকলেও তার কোনও সমাধান হয়নি। বিশেষ করে বিদ্যুৎ সংযোগের অভাব নিয়ে ক্ষোভ সবচেয়ে বেশি। তাঁদের দাবি, কিছু জায়গায় খুঁটি বসানো হলেও বহু এলাকায় এখনও আলো পৌঁছয়নি। ফলে রাত নামলেই গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়।

এছাড়াও, রাস্তাঘাটের খারাপ অবস্থা ও নিকাশি ব্যবস্থার দুর্বলতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বর্ষার সময় জল জমে থাকা এবং নোংরা পরিবেশের কারণে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে এসআইআর সংক্রান্ত সমস্যা। অনেকের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় তাঁরা কী করবেন, তা জানতে চাইলেও কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি বাসিন্দাদের।

উল্লেখ্য, ২০২২ সালের পুরসভা নির্বাচনে এই ওয়ার্ড থেকেই কাউন্সিলর নির্বাচিত হন হিরণ চট্টোপাধ্যায়। ভোটের আগে একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি স্থানীয়দের। কিন্তু এতদিন পরও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি বলেই অভিযোগ উঠছে। এলাকার বাসিন্দারা জানান, সামান্য কিছু কাজ হলেও সামগ্রিকভাবে উন্নয়ন হয়নি। তাঁর কথায়, পিছনের দিকে থাকা বহু বাড়িতে এখনও বিদ্যুতের ব্যবস্থা হয়নি। রাস্তাও ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে।

অন্যদিকে, বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিনিধির দাবি সম্পূর্ণ ভিন্ন। শুভজিৎ ভট্টাচার্য বলেন, এই বিক্ষোভে যারা অংশ নিয়েছেন, তাঁদের অনেকেই সম্প্রতি দল পরিবর্তন করেছেন। তাঁর দাবি, ওয়ার্ডে একাধিক রাস্তা তৈরি হয়েছে, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে এবং অনেক জায়গায় আলো বসানো হয়েছে। তাঁর মতে, ভোটের আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বাসিন্দাদের ক্ষোভকে সমর্থন করেছেন। অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ভোটের মুখেই কেন এইসব বিষয় মনে পড়ছে। ভোটের আগে খড়গপুরের এই ওয়ার্ডে সাধারণ মানুষের অসন্তোষ যে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, তা স্পষ্ট।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories