Sunday, August 30, 2026
29 C
Kolkata

ফের সংঘাত চরমে, আমেরিকার মিত্র দেশগুলিতে ইরানের পাল্টা হামলা

হরমুজ প্রণালীর কাছে ভারতীয় নাবিক থাকা একটি জাহাজে হামলার পর পশ্চিম এশিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রবিবার রাত থেকে ইরানে ফের সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। একাধিক এলাকায় হামলা চালানো হচ্ছে বলে খবর। মার্কিন দাবি, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইরানের সামরিক ক্ষমতা দুর্বল করাই এই অভিযানের উদ্দেশ্য।

এই পরিস্থিতিতে আমেরিকার সহযোগী দেশগুলিকে সতর্ক করেছে ইরান। তেহরান জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য কোনও দেশের মাটি ব্যবহার করা হলে সেই দেশও পাল্টা আক্রমণের লক্ষ্য হতে পারে। ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটি তাদের আত্মরক্ষার অধিকার হিসেবে দেখা হবে।

ইরান রাষ্ট্রপুঞ্জেরও সমালোচনা করেছে। তাদের অভিযোগ, আমেরিকার সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের নীতির বিরোধী। এর ফলে গোটা অঞ্চলের শান্তি বিঘ্নিত হচ্ছে বলেও দাবি করেছে তেহরান।

এর মধ্যেই কাতার, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হামলার খবর পাওয়া গিয়েছে। কয়েকটি এলাকায় ফের সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ঘটনার সূত্রপাত ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা থেকে। ওই জাহাজে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা গেলেও একজন এখনও নিখোঁজ। ভারত সরকারও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

জাহাজে হামলার পরই ইরান হরমুজ প্রণালী নিয়ে কড়া অবস্থান নেয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে নতুন করে তৈরি হয়েছে আন্তর্জাতিক উদ্বেগ।

Hot this week

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

৩৭ কোটি তরুণ-তরুণী, তবু ৮.৭ কোটি শিক্ষা-চাকরি নেই — সংকটে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ

প্রতি বছর প্রায় এক কোটি তরুণ চাকরির বাজারে ঢোকেন।...

Topics

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

কোনও প্রশ্ন ফাঁস হয়নি – সংসদীয় কমিটির কাছে এমনটাই দাবি শিক্ষামন্ত্রকের!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের দাবি, ২০১৭ সালে ন্যাশনাল টেস্টিং...

প্রসবের পরই মা ও সদ্যোজাতের মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগ

প্রসবের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা।...

Related Articles

Popular Categories