Saturday, October 17, 2026
25 C
Kolkata

ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে ৫৩% এনডিএ ভোটারের অসন্তোষ, কী সিদ্ধান্ত নেবে মোদি সরকার?

ইথানল মেশানো ই-২০ পেট্রল নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি এনডিএ সমর্থকদের একাংশের মধ্যেও অনীহা দেখা যাচ্ছে। সি ভোটারের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, ৫২.৫ শতাংশ এনডিএ ভোটার তাঁদের গাড়িতে ই-২০ পেট্রল ব্যবহার করতে চান না। মাত্র ১৮.১ শতাংশ এই জ্বালানি ব্যবহারে আগ্রহ দেখিয়েছেন। বাকি ২৯.৫ শতাংশ এখনও কোনও মত জানাননি।

সমীক্ষায় আরও জানা গিয়েছে, অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ পেট্রলে ইথানল মেশানোর সরকারি নীতির বিরোধিতা করেছেন। এনডিএ ভোটারদের মধ্যেও ৪৮.২ শতাংশ এই নীতির বিপক্ষে, আর ২৪.৪ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন। প্রায় ২৭.৪ শতাংশ এখনও সিদ্ধান্তহীন।

কয়েক দিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি দাবি করেছিলেন, ইথানল মেশানো জ্বালানির কারণে কোনও গাড়ির ক্ষতির প্রমাণ এখনও মেলেনি। তবে এই সমীক্ষা প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইথানল মূলত আখ, ভুট্টা-সহ কৃষিজ ফসল থেকে তৈরি এক ধরনের জৈব জ্বালানি। আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতে এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে কেন্দ্র ই-২০ পেট্রলের উপর জোর দিচ্ছে।

তবে অনেক গাড়ি মালিকের অভিযোগ, ই-২০ ব্যবহারে মাইলেজ কিছুটা কমে যায় এবং ইঞ্জিনের উপরও প্রভাব পড়তে পারে। কেন্দ্রও স্বীকার করেছে, কিছু গাড়িতে ই-২০ ব্যবহারে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত মাইলেজ কমতে পারে। এছাড়া এই জ্বালানির দাম সব সময় সাধারণ পেট্রলের চেয়ে কম হবে, এমন নিশ্চয়তাও নেই। কারণ, এর দাম নির্ভর করে অশোধিত তেলের পাশাপাশি ইথানলের বাজারদরের উপরও।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories