Monday, June 8, 2026
32.5 C
Kolkata

অসমে বন্যায় মৃত্যুর শতাধিক, জলের তলায় ২৬ জেলা

এনবিটিভি: গত কয়েকমাস ধরে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে অসমে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পূর্ব ভারতের এই রাজ্য। ৩৩টি জেলার মধ্যে জলের তলায় ডুবে রয়েছে ২৬টি জেলা। নিজেদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন ২৭ লক্ষেরও বেশি মানুষ। ভিটেমাটি, বাড়িঘর, চাষের জমি, গবাদি পশু—–বেঁচে থাকার ন্যূনতম সম্বলটুকুও হারিয়েছেন তাঁরা। এ যাবৎ অসমে বন্যায় মৃত্যু হয়েছে ১০৫ জনের। শনিবার বরপেটা জেলায় ২ জন এবং দক্ষিণ সালমার জেলায় একজনের মৃত্যু হয়েছে। ১০৫ জন মৃতের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে ভূমিধসে। বন্যার জল ছাড়াও ভূমিধসের জেরে ভেঙে গিয়েছে ওয়ামের অসংখ্য রাস্তাঘাট। অধিকাংশ জেলাতেই বিপদ সীমার উপর দিয়ে বইছে অসমের প্রধান নদ ব্রহ্মপুত্র।

বন্যায় পরিস্থিতি খুবই খারাপ কাজিরাঙা ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভের। চলতি বছর বর্ষার মরশুমে কাজিরাঙায় ৯০টি প্রাণীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, কাজিরাঙার প্রায় ৯০ শতাংশ ডুবে গিয়েছে বন্যার জলে। প্রাণ বাঁচাতে মাঝে মাঝে গণ্ডার এবং বাঘ সেখান থেকে বেরিয়ে লোকালয়ে চলে যাচ্ছে। ছবিটা একই রকম পবিতরা জাতীয় উদ্যানের ক্ষেত্রেও।

অসমের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তাদের রিপোর্টের জানিয়েছে, পূর্ব ভারতের এই রাজ্যে ধীমাজি, লখিমপুর, বিশ্বনাথ, সোনিতপুর, দারাং, বাকসা, নলবাড়ি, বরপেটা, চিরাং, বঙ্গাইগাঁও, কোকড়াঝার, ধুবড়ি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, মোরিগাঁও, নওগাঁও, গোলাঘাট, জোরহাট, মাজুলি, শিবসাগর, ডিব্রুগড়, তিনসুকিয়া, কার্বি আলং এবং কাছাড় জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories