Saturday, July 25, 2026
30.6 C
Kolkata

তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া

এনবিটিভি: ভাটপাড়ায় বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে বোমা-গুলির লড়াইয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। তখন খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশের সঙ্গেও।

এলাকা সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি, হেমতাবাদের বিজেপি বিধায়ক খুন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের পুলিশি হেনস্থার অভিযোগ তুলে তার প্রতিবাদে শনিবার বিকেল চারটে নাগাদ উত্তর ২৪ পরগনার জগদ্দলের অকল্যান্ড জুটমিল থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত পদযাত্রার কথা ছিল বিজেপির। এই পদযাত্রা থেকে রাজ্যে সমস্ত স্তরে প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি উমফান ও রেশনে দুর্নীতির অভিযোগে সরব হবে বলে জানিয়েছিল তারা। মিছিলে নেতৃত্ব দিতে উপস্থিত হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সহ-সভাপতি অর্জুন সিং। সঙ্গে ছিলেন রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি উমাশঙ্কর সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং প্রমুখ।

মিছিল শুরু হওয়ার আগেই শুরু হয় ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে এক কিশোর গুরুতর আহত হয়। তার অবস্থা আশঙ্কাজনক। অর্জুন সিংয়ের অভিযোগ, বিজেপির মিছিল বন্ধ করার জন্যই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। তারা শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে।

ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সুবোধ অধিকারীর পাল্টা অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে অর্জুন সিং এলাকায় হামলা চালাচ্ছেন। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সঙ্গে তৃণমূল কোনও ভাবে জড়িত নয়।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories