Saturday, October 10, 2026
25 C
Kolkata

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তার আগে আর্দ্রতাজনিতে অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।

উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা। রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে রাঁচি ও দীঘার উপর দিয়ে এটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে।

আজ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই দু এক জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বিভিন্ন জেলার দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা।

রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা।

সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উপকূলের দুই জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।

আজ ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির সতর্কতা নেই।

মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।
বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোন সতর্কবার্তা নেই আলিপুরের।

আংশিক মেঘলা আকাশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। আজ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা সামান্য।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে মাত্র দুই মিলিমিটার।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories