Tuesday, August 25, 2026
27 C
Kolkata

রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নিউটাউন

নিউটাউনে পার্টি অফিস তৈরি করা নিয়ে বিজেপির অন্দরে বিবাদ প্রকাশ্যে। রাস্তার জায়গা দখল করে দলীয় কার্যালয় তৈরির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দুই পক্ষের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি হয়।

এক প্রাক্তন বিএসএফ কর্মীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগও সামনে আসে। প্রাক্তন বিএসএফ কর্মী আলাউদ্দিন শেখের দাবি, তাঁর বাড়ির গেটের সামনেই পার্টি অফিস তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছিল। এতে বাড়ির পরিবেশ নষ্ট হবে জানিয়ে তিনি অন্য জায়গায় অফিস করার অনুরোধ করেন। এমনকী, সেখানে অফিস তৈরির খরচ দেওয়ার কথাও জানান তিনি।

স্থানীয় বিজেপি নেতা রাজীব সর্দার অবশ্য পাল্টা অভিযোগ করেন, দলের কার্যালয় কারও জমি দখল করে তৈরি করা হয় না। বাধা দেওয়ায় বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তাঁর দাবি। তাঁর অভিযোগ, অভিযুক্তরা ভোটের পর বিজেপিতে যোগ দিয়েছেন।

আলাউদ্দিন আরও অভিযোগ করেন, এরপর একদল বিজেপি নেতা অফিস সরানোর বদলে তাঁর কাছে মাসে ৩০ হাজার টাকা দাবি করেন। অন্যদিকে, বিজেপির আরেক পক্ষ তাঁকে কোনও টাকা না দেওয়ার কথা জানায়।

তবে গোষ্ঠীদ্বন্দ্ব বা মারামারির অভিযোগ মানতে চাননি রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। তাঁর দাবি, একটি গেস্ট হাউসে বেআইনি কাজ চলছিল। তা বন্ধ করতেই ওই এলাকায় দলীয় কার্যালয় তৈরির উদ্যোগ নেওয়া হয়। পার্টি অফিস আটকাতেই বিরোধীরা টাকা দিয়ে লোকজনকে প্রভাবিত করছেন বলে অভিযোগ বিধায়কের। ধাক্কাধাক্কি হলেও কাউকে মারধর করা হয়নি বলেও দাবি তাঁর।

স্থানীয় বিজেপি নেতা রাজীব সর্দার অবশ্য পাল্টা অভিযোগ করেন, দলের কার্যালয় কারও জমি দখল করে তৈরি করা হয় না। বাধা দেওয়ায় বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তাঁর দাবি। তাঁর অভিযোগ, অভিযুক্তরা ভোটের পর বিজেপিতে যোগ দিয়েছেন।

Hot this week

জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ হওয়া উচিত নয়, ফের বিতর্কিত মন্তব্য শক্তিমান খ্যাত মুকেশের

‘জন গণ মন’ নাকি ‘বন্দে মাতরম’—জাতীয় সঙ্গীত নিয়ে ফের...

সরকারি ভাতা না মেলায় সংসারে অশান্তি, গাজোলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী গৃহবধূ

অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার ক্ষোভ থেকে মালদহের...

সরকারের সমালোচনা করলেই অন্নপূর্ণার তালিকা থেকে নাম বাদ , হুঁশিয়ারি মালদার বিজেপি নেতার

সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার পর রাজ্য সরকারের সমালোচনা করলে...

জাতীয় সংগীত চলাকালীন মঞ্চত্যাগ, উত্তরপ্রদেশের স্পিকারের কাজে বিতর্ক

শনিবার উন্নাওয়ে কলেজ অধ্যক্ষদের একটি অনুষ্ঠানে যোগ দেন উত্তরপ্রদেশ...

দেশের সেবা করেও বঞ্চনা? কেন্দ্রের বিরুদ্ধে যন্তর মন্তরে অনশনে আধাসেনার অবসরপ্রাপ্তরা

নতুন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে এবার...

Topics

সরকারি ভাতা না মেলায় সংসারে অশান্তি, গাজোলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী গৃহবধূ

অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার ক্ষোভ থেকে মালদহের...

জাতীয় সংগীত চলাকালীন মঞ্চত্যাগ, উত্তরপ্রদেশের স্পিকারের কাজে বিতর্ক

শনিবার উন্নাওয়ে কলেজ অধ্যক্ষদের একটি অনুষ্ঠানে যোগ দেন উত্তরপ্রদেশ...

অবৈধ ঘোষণার পর বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙল উত্তরপ্রদেশ প্রশাসন, গ্রেফতার মাওলানা ও ২ ছেলে

উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলায় একটি মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে ফেলার...

Related Articles

Popular Categories