Saturday, October 10, 2026
25 C
Kolkata

বারুইপুরে বিজেপি কর্মী খুন, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব!

বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় বিজেপি কর্মী বাপি প্রামাণিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তবে পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে।

পরিবারের দাবি, বাপি দীর্ঘদিনের সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। বিজেপি করার কারণে প্রায় ১০ বছর তাঁকে বাড়ির বাইরে থাকতে হয়েছিল বলেও অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতার নেতৃত্বে তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনায় তৃণমূলের মদত ছিল বলেও দাবি করা হয়েছে।

তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, স্থানীয় পুজো কমিটি তৈরি করা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। সেই সংঘর্ষে বাপি-সহ কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।

বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। সেই সময় গুরুতর আহত হন বাপি।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories