Saturday, October 10, 2026
31 C
Kolkata

সদ্য বিজেপি-ঘনিষ্ঠ ‘গদ্দার’ দেবের ‘দাদাগিরি’তে ডোমকলের রানা! – নেটদুনিয়ায় আলোচনার ঝড়

ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানাকে ঘিরে এবার শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। সমাজমাধ্যমে একটি ছবি প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই।
শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এবং অমিত শাহের সমর্থনপুষ্ট বলে পরিচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ‘গদ্দার’ বলে যাঁদের নিয়ে কটাক্ষ করা হয়েছে, এমন এক সাংসদের সঙ্গে সিপিএমের একমাত্র বিধায়কের ছবি প্রকাশ্যে আসা নিয়ে প্রশ্ন উঠেছে। ‘দাদাগিরি’র সেটে তোলা এই ছবি সিপিএমের জন্য খুব একটা ভালো বার্তা দিচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্য এই বিষয়ে কটাক্ষ করে বলেছেন, বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লায়েক আলি যখন একাধিক মিথ্যে মামলায় জড়িয়ে জেল খাটছেন, সেই পরিস্থিতিতে সিপিএমের একমাত্র বিধায়ককে বিতর্কিত বলে পরিচিত কয়েকজনের সঙ্গে একই জায়গায় দেখা যাওয়াকে ভালো বার্তা হিসেবে দেখছেন না।

সাম্প্রতিক সময়ে বিধায়কের এমন আচরণে পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই পরিবর্তনের পিছনে অন্য কোনও রাজনৈতিক প্রভাব কাজ করছে কি না, তা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে। তবে সমাজমাধ্যমে ওঠা এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট সিপিএম বিধায়কের কোনও বক্তব্য পাওয়া যায়নি। দলের রাজ্য নেতৃত্বও এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি। ফলে ছবিকে কেন্দ্র করে ওঠা অভিযোগের সত্যতা এবং তার রাজনৈতিক তাৎপর্য নিয়ে আপাতত জল্পনাই চলছে। বিষয়টি নিয়ে সিপিএমের শীর্ষ নেতৃত্বকে নজর দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories