Tuesday, October 27, 2026
26 C
Kolkata

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা পিপলু করোনায় আক্রান্ত,সকলের দোয়া কামনা

শিমুল আলী, 

স্টাফ রিপোর্টার নাটোরঃ-

বীর মুক্তিযোদ্ধা , একুশে টেলিভিশন ও সমাকালের নাটোর প্রতিনিধি এবং ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নবীউর রহমান পিপিলু করেনায় সংক্রমিত হয়েছেন। সোমবার রামেক মেডিক্যাল ল্যাবে নমুনা পরীক্ষার পর পজেটিভ হিসেবে শনাক্ত হন তিনি। তিনি শুধু রনাঙ্গনের ফ্রন্ট লাইনের যোদ্ধা নন সাংবাদিকতায় তিনি ফ্রন্ট লাইনরে একজন যোদ্ধা। করোনা মহামারী মাথায় নিয়ে তিনি ছুটে বেরিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে। খুঁজে বের করেছেন সংবাদের উৎস। তারপর আবার সংবাদ পরিবেশন করেছেন। আজ সেই বীর মুক্তিযোদ্ধা ও কলম সৈনিক নবীউর রহমান পিপলু করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁ বড় বোনের মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। তাঁর স্ত্রী ও অসুস্থ । এ অবস্থায় তিনি নিজেও অসুস্থ হয়ে পড়লেন। নবীউর রহাম পিপলুর দ্রæত রোগ মুক্তি ও সুস্থতা কামানা করেছেন ইউনাইটেড প্রেস ক্লাাবের সাংবাদিক সহ নানা শ্রেণি ও পেশার মানুষ। ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ এক বিবৃতিতে তার আশু রোগ মুক্তি কামনা করেন। নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, এক সময় এক সাথে লড়াই করেছি জেএমবি , সর্বহারা এবং স্বাধীনতা বিরোধী শক্তির সাথে। ছোট খাট বিষয় নিয়ে কিছু মতবিরোধ থাকলেও আবার এক কাতারে চলেছি।আজ তিনি করোনায় আক্রান্ত। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তিনি দ্রæত সুস্থ হয়ে উঠেন। অপরদিকে নবীউর রহমান পিপলু জানান, তাঁর তেমন কোন অসুবিধা নেই। তিনি বাসায় হোম আইসলেশানে রয়েছেন ।তিনি সকলের কাছে দোয়া কমনা করেন যেন দ্রত সুস্থ হয়ে উঠতে পারেন।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories