Thursday, September 10, 2026
33 C
Kolkata

‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়’, জ্যোতিনগরে আন্দোলনের ডাক মীনাক্ষীর! প্রয়োজনে কর্পোরেশনের গেটেই ধর্নার বার্তা

উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে কলকাতার কাশিপুর-বেলগাছিয়া এলাকার জ্যোতিনগর কলোনিতে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। তার মধ্যেই এসেছে উচ্ছেদের নোটিশ। এই পরিস্থিতিতে বাসিন্দাদের একজোট হয়ে আন্দোলনে নামার আহ্বান জানালেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি।বুধবার জ্যোতিনগর কলোনিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মীনাক্ষী। সেখানে তিনি বলেন, একসঙ্গে না থাকলে এই ধরনের সমস্যার বিরুদ্ধে লড়াই করা কঠিন। প্রয়োজনে পরিবার নিয়ে কলকাতা পুরসভার সামনে অবস্থানে বসার কথাও বলেন তিনি। তাঁর বক্তব্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।মীনাক্ষীর দাবি, শুধু জ্যোতিনগর নয়, রাজ্যের বিভিন্ন বস্তি এলাকাতেই উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে। কোথাও পানীয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, আবার কোথাও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। তাঁর মতে, এই সমস্যাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে চলবে না। রাজ্যের গরিব মানুষকে একসঙ্গে প্রতিবাদে সামিল হতে হবে।জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের অভিযোগ, প্রায় দেড় মাস ধরে রাস্তার কল থেকে জল আসছে না। স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার জানানো হলেও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে বিদ্যুতের সংযোগও বন্ধ হয়ে গিয়েছিল বলে অভিযোগ। আন্দোলনের পরে বিদ্যুৎ ফিরলেও জলের সমস্যা মেটেনি।এরই মধ্যে উচ্ছেদের নোটিশ পাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে বাসিন্দাদের মধ্যে। বিষয়টি নিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।স্থানীয়দের দাবি, ২০২৩ সালেও একই ধরনের নোটিশ এসেছিল। সেই সময় রাজ্যে তৃণমূল সরকার ছিল। তাঁদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা বিষয়টি সামনে আসতে দেননি। ফলে তখন থেকেই উচ্ছেদের পরিকল্পনা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।মীনাক্ষীর সঙ্গে এদিন ছিলেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলা সম্পাদক শিবেন্দু ঘোষ, বস্তি আন্দোলনের নেতা অজিত শাসমল, সিপিএম নেত্রী পৌলবী মজুমদার এবং সমন্বয় রাহা। তাঁদের কাছে বাসিন্দারা জল, আলো এবং উচ্ছেদের সমস্যার কথা তুলে ধরেন।মীনাক্ষী বলেন, এটি শুধু কোনও রাজনৈতিক দলের বিষয় নয়। মানুষের মাথার উপর ছাদ, জল ও অন্যান্য নাগরিক পরিষেবা পাওয়ার অধিকার নিয়েই এই লড়াই। তাই নিজেদের মধ্যে আলোচনা করে বাসিন্দাদেরই আন্দোলনের পরবর্তী পথ ঠিক করার আহ্বান জানান তিনি।

Hot this week

‘বৈবাহিক ধর্ষণ’ সুপ্রিম কোর্টের এক্তিয়ার নেই, সিদ্ধান্ত সংসদের! জানালো কেন্দ্র সরকার

বৈবাহিক সম্পর্কে স্ত্রীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে...

বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের আগে বিজেপির ঝুলিতে ১৫০০ কোটি, বিপুল অনুদান ঘিরে উঠছে প্রশ্ন বিরোধীদের!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তহবিলে বিপুল অঙ্কের...

BRICS থেকে ভারতের কী লাভ? প্রশ্ন চিদাম্বরমের, কংগ্রেসকে পাল্টা নিশানা বিজেপির

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর BRICS শীর্ষ সম্মেলন।...

Topics

‘বৈবাহিক ধর্ষণ’ সুপ্রিম কোর্টের এক্তিয়ার নেই, সিদ্ধান্ত সংসদের! জানালো কেন্দ্র সরকার

বৈবাহিক সম্পর্কে স্ত্রীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে...

বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের আগে বিজেপির ঝুলিতে ১৫০০ কোটি, বিপুল অনুদান ঘিরে উঠছে প্রশ্ন বিরোধীদের!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তহবিলে বিপুল অঙ্কের...

BRICS থেকে ভারতের কী লাভ? প্রশ্ন চিদাম্বরমের, কংগ্রেসকে পাল্টা নিশানা বিজেপির

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর BRICS শীর্ষ সম্মেলন।...

উপনির্বাচনের আগেই উত্তেজনা রেজিনগরে, দু’পক্ষের সংঘর্ষে ঝড়ল রক্ত

উপনির্বাচনের আগেই উত্তেজনা মুর্শিদাবাদের রেজিনগরে। বৃহস্পতিবার সকালে চায়ের দোকানে...

শ্রীরামপুরে মমতার মিটিং-এ অনুমতি কলকাতা হাইকোর্টের, তবে হবে না কোনো মিছিল

শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি ঘিরে বড় সিদ্ধান্ত কলকাতা...

Related Articles

Popular Categories