Thursday, September 10, 2026
33 C
Kolkata

উপনির্বাচনের আগেই উত্তেজনা রেজিনগরে, দু’পক্ষের সংঘর্ষে ঝড়ল রক্ত

উপনির্বাচনের আগেই উত্তেজনা মুর্শিদাবাদের রেজিনগরে। বৃহস্পতিবার সকালে চায়ের দোকানে সামান্য কথাকাটাকাটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অভিযোগ, বচসা ক্রমে সংঘর্ষের রূপ নেয়। দু’পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের কোপে জখম হন অন্তত চারজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রেজিনগর থানার ছেতিয়ানী এলাকায় একটি চায়ের দোকানে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কয়েকজনের উপর ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়। ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

আহতদের প্রথমে বেলডাঙা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কয়েকজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে আজিজুল শেখ নামে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যও রয়েছেন বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে স্থানীয়দের একাংশের দাবি, ঘটনার নেপথ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে। তাঁদের বক্তব্য, তৃণমূলের সঙ্গে হুমায়ুন কবীরের দল আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

যদিও সংঘর্ষের প্রকৃত কারণ এবং এর সঙ্গে রাজনৈতিক যোগ কতটা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলও বাড়ানো হয়েছে। উপনির্বাচনের আগে এই ঘটনায় রেজিনগরের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল।

Hot this week

‘বৈবাহিক ধর্ষণ’ সুপ্রিম কোর্টের এক্তিয়ার নেই, সিদ্ধান্ত সংসদের! জানালো কেন্দ্র সরকার

বৈবাহিক সম্পর্কে স্ত্রীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে...

বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের আগে বিজেপির ঝুলিতে ১৫০০ কোটি, বিপুল অনুদান ঘিরে উঠছে প্রশ্ন বিরোধীদের!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তহবিলে বিপুল অঙ্কের...

BRICS থেকে ভারতের কী লাভ? প্রশ্ন চিদাম্বরমের, কংগ্রেসকে পাল্টা নিশানা বিজেপির

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর BRICS শীর্ষ সম্মেলন।...

Topics

শ্রীরামপুরে মমতার মিটিং-এ অনুমতি কলকাতা হাইকোর্টের, তবে হবে না কোনো মিছিল

শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি ঘিরে বড় সিদ্ধান্ত কলকাতা...

Related Articles

Popular Categories