Tuesday, November 10, 2026
30 C
Kolkata

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ বার বিতর্কের বিষয়, প্রধানমন্ত্রীর ‘দিমাগি নকশাল’ মন্তব্য। সম্প্রতি মাওবাদী কার্যকলাপ এবং সরকারবিরোধী আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে এই শব্দ ব্যবহার করেছিলেন মোদী। তাঁর সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন রাহুল।রবিবার ছত্তীসগঢ়ে সিআরপিএফের আধিকারিক ও জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি দাবি করেন, গত ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী কার্যকলাপের অবসান ঘটেছে। তবে তাঁর মতে, মাওবাদী কার্যকলাপ বন্ধ হলেও দেশে এক ধরনের ‘দিমাগি নকশাল’ এখনও সক্রিয় রয়েছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নফাঁস, নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক এবং বিভিন্ন সরকারবিরোধী আন্দোলনের পিছনে এই গোষ্ঠীর ভূমিকা রয়েছে।সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে মোদীর বক্তব্যের জবাব দেন রাহুল। তিনি দাবি করেন, সিআরপিএফ জওয়ানদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল, প্রধানমন্ত্রীর কথায় তাঁরা বিশেষ ভরসা পাননি। রাহুলের অভিযোগ, বিরোধীদের নকশাল তকমা দিয়ে আসলে তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে।একই সঙ্গে মোদীকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন তিনি। রাহুলের বক্তব্য, দেশের প্রতি কারা বিশ্বাসঘাতকতা করছেন এবং কারা বিদেশি শক্তির প্রভাবের অধীনে কাজ করছেন, তা নিয়ে প্রকাশ্যে আলোচনা হোক। যে কোনও সময় এবং যে কোনও জায়গায় এই বিতর্কে বসতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা।এদিকে, আগামী ২৬ নভেম্বর মণিপুর সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাহুলের। ২০২৩ সালের মে মাসে রাজ্যে গোষ্ঠীসংঘর্ষ শুরু হওয়ার পর এই নিয়ে চতুর্থবার সেখানে যাবেন তিনি। কংগ্রেস সূত্রে খবর, ইম্ফল এবং চূড়াচাঁদপুরের কয়েকটি ত্রাণশিবিরে গিয়ে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলতে পারেন তিনি।উল্লেখ্য, মণিপুরে মেইতেই এবং কুকি-জো জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনও বহু মানুষ ঘরছাড়া হয়ে ত্রাণশিবিরে দিন কাটাচ্ছেন। আগামী ফেব্রুয়ারিতে রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা থাকায় মণিপুর পরিস্থিতি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।এর আগেও একাধিকবার মণিপুরে গিয়েছেন রাহুল। ২০২৩ সালের জুনে প্রথমবার সেখানে গিয়ে দুই জনগোষ্ঠীর মানুষের সঙ্গে কথা বলেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে ভারত জোড়ো ন্যায় যাত্রাও শুরু করেছিলেন মণিপুর থেকে। বিরোধী দলনেতা হওয়ার পর ওই বছরের ৮ জুলাই জিরিবাম, চূড়াচাঁদপুর এবং মৈরাংয়ের ত্রাণশিবির পরিদর্শন করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মণিপুরের দু’টি আসনেই জয় পেয়েছিল কংগ্রেস।

Hot this week

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Topics

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Related Articles

Popular Categories