Tuesday, November 24, 2026
26 C
Kolkata

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। পুরসভার নির্বাচিত বোর্ডের অস্তিত্ব না থাকলে ওয়ার্ডের সীমানা বদলের সুপারিশ কে করল, তা নিয়েই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে পুর কমিশনারের এই ধরনের সুপারিশ করার আইনি অধিকার কতটা, তা নিয়েও জানতে চেয়েছে শীর্ষ আদালত। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতিদের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। আগামী বুধবার পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে।কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের পাশাপাশি ওয়ার্ডগুলির সীমানা নতুন করে ঠিক করার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। গত ৬ নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভা নির্বাচনের প্রক্রিয়া এগোনো যাবে না। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুরসভার পক্ষ থেকেও পৃথক আবেদন করা হয়েছে।সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর বক্তব্য, ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মামলাকারীদের মূল আপত্তি নেই। তাঁদের আপত্তি মূলত নতুন করে সীমানা নির্ধারণের পদ্ধতি নিয়ে। তিনি জানান, এই কাজ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে নিজের ইচ্ছায় কোনও সিদ্ধান্ত নেননি।রাজ্যের আইনজীবী আরও জানান, পুনর্বিন্যাসের কাজের জন্য ১০ জন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপত্তি জানানো ব্যক্তিদের বক্তব্য শোনা হয়েছে। মোট ২৮৫টি শুনানির নোটিস পাঠানো হয়েছিল। পাশাপাশি দু’বার আপত্তি জানানোর সুযোগ এবং সর্বদলীয় বৈঠকের ব্যবস্থাও রাখা হয়েছিল। রাজ্যের দাবি, পুরো প্রক্রিয়ায় নিয়ম মেনে কাজ করা হয়েছে।অন্যদিকে, মামলাকারীদের হয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বিষয়টি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারাধীন। তাই মামলাটি ফের হাইকোর্টেই পাঠানো উচিত।শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান, নির্বাচিত পুরবোর্ড না থাকলে ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য পুরসভার সুপারিশ এল কীভাবে? পুরসভার অস্তিত্ব ও সুপারিশ করার ক্ষমতা নিয়েই যখন প্রশ্ন রয়েছে, তখন সেই সুপারিশের ভিত্তিতে রাজ্য কীভাবে সিদ্ধান্ত নিল, তা স্পষ্ট করা প্রয়োজন বলে আদালতের পর্যবেক্ষণ।উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ওয়ার্ড পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য। সিপিআই(এম)-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জনসংখ্যার পরিবর্তে ভোটার সংখ্যাকে গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। এর ফলে একটি বিশেষ রাজনৈতিক দল নির্বাচনে সুবিধা পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মামলাকারীরা। এখন সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে এই মামলায় কী অবস্থান নেয় রাজ্য, সেদিকেই নজর রয়েছে।

Hot this week

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

Topics

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories