Tuesday, November 24, 2026
26 C
Kolkata

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই মাদ্রাসা শিক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতেশ রানে। তাঁর অভিযোগ, মাদ্রাসায় পড়ুয়াদের ভালো শিক্ষা দেওয়ার পরিবর্তে হিন্দুদের প্রতি ঘৃণা ছড়ানো, ধর্মান্তরিত করা এবং হত্যার শিক্ষা দেওয়া হয়। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। পালটা বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস।ঘটনার সূত্রপাত মুম্বইয়ের কুরলার একটি পার্কে। অভিযোগ, সেখানে এক তরুণ যুগলকে আট কিশোর মিলে মারধর করে। অভিযুক্তদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পরে অভিযুক্ত কিশোরদের আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সংশোধনাগারে রাখার নির্দেশ দিয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ড।এই ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতেশ রানে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা সম্পর্কে একাধিক আপত্তিকর মন্তব্য করেন। তাঁর দাবি, মাদ্রাসায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরির মতো শিক্ষা দেওয়া হয় না। বরং সেখানে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। কোরানের প্রসঙ্গ টেনেও এমন দাবি করেন মহারাষ্ট্রের এই মন্ত্রী। তবে তাঁর এই অভিযোগের সমর্থনে কোনও নির্দিষ্ট প্রমাণের কথা তিনি তুলে ধরেননি।এখানেই থেমে থাকেননি রানে। মহারাষ্ট্রে হিন্দুত্ববাদী সরকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হিন্দুদের ক্ষতি করার চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি হিন্দুদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে নিজের সম্প্রদায়ের মানুষের সঙ্গেই ব্যবসা করা এবং সম্পত্তি কেনাবেচার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে ধর্মীয় বিভাজনের সুর আরও স্পষ্ট হয়ে ওঠে। হিন্দু রাষ্ট্রকে শক্তিশালী করার কথাও বলেন তিনি।নীতেশ রানেকে পালটা আক্রমণ করেছেন কংগ্রেস নেতা শচীন সাওয়ন্ত। তাঁর বক্তব্য, কোনও অপরাধের সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়া উচিত নয়। অপরাধীর পরিচয় তার ধর্ম দিয়ে নির্ধারিত হতে পারে না। কুরলার ঘটনায় যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বেছে বেছে কিছু অপরাধকে ধর্মীয় রং দেওয়ার চেষ্টা আসলে সমাজে বিভাজন তৈরি করে।সাওয়ন্তের আরও অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। সেই বিষয়গুলিতে নজর না দিয়ে অপরাধীদের ধর্ম নিয়ে আলোচনা করে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা চলছে। তাঁর মতে, অপরাধের বিচার হওয়া উচিত অপরাধের ভিত্তিতেই, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়। কুরলার একটি অপরাধের ঘটনা থেকে মাদ্রাসা শিক্ষা ও ধর্মীয় পরিচয় নিয়ে যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে, তা ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Hot this week

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে...

Topics

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories