পরিচালক মহম্মদ রশিদ ইকবালের হাত ধরে বাংলা সিনেমার পর্দায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মজীবনী। এই সিনেমার হাত ধরে আবারও বড় পর্দায় পাপিয়া অধিকারী। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী এবার উঠে আসতে চলেছে বড় পর্দায় ” দ্যা গ্রেট মুখার্জী” । তাঁর জীবন ও কর্মকাহিনি নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। এই সিনেমার পরিচালক মহম্মদ রশিদ ইকবাল এবং প্রযোজক রণজিৎ শর্মা৷২৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার মিত্র ইনস্টিটিউটে এই সিনেমা নিয়ে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন ‘কুলি নম্বর ওয়ান’ খ্যাত হরিশ কুমার। তাঁর মায়ের চরিত্রে দেখা যাবে টলিগঞ্জের বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারীকে। এ ছাড়াও উপস্থিত থাকবেন ভারত কল এবং সতীনাথ মুখোপাধ্যায়।
পরিবর্তনের নতুন বাংলায় শ্যামাপ্রসাদের মত দক্ষ রাজনীতিবিদ, শিক্ষাবিদকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বাংলা সিনেমাপ্রেমীরা। তাদের অপেক্ষা এবং আবেগ কতটা ফলপ্রসু হয় সেটাই এবার দেখার।


