‘ ভয় আউট , ভরসা ইন ‘ বিজেপির নতুন বাংলায় এ যাবৎ ৭ মাসে ঘটেছে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার বাদ গেলেন না অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতার পরিবারও। মাথায় শান্তনু ঠাকুরের হাত থাকা সত্ত্বেও চাকদহে মতুয়া নেতার বাড়িতে দুষ্কৃতীর তাণ্ডব। বাড়িতে লুটপাট, ভাঙচুরের পাশাপাশি ওই নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। এর সাথে মতুয়া নেতার ২ জন নাবালিকা কন্যাদেরও হেনস্থার অভিযোগ।
ঘটনাটি কেন্দ্র করে শোরগোল শুরু চকদহ জুড়ে।পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্য রাত্রে একদল দুষ্কৃতী জোর করে ঢুকে পড়েন মতুয়া নেতার বাড়িতে। বাড়িঘর, মোটরবাইক, একটি চারচাকা ম্যাটাডোরে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এখানেই শেষ নয়, গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে তারা। দম্পতির ৮ এবং ৬ বছরের দুই নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন করা হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের দায়ের হতেই তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।
এই ঘটনার পর , নির্যাতিতা স্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন তোলেন, “এনকাউন্টারের বাংলায় কিভাবে এই ঘটনা আবার ঘটে?” দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার।


