Saturday, November 28, 2026
20 C
Kolkata

অন্যের ভাগ্য গণনা করেন, নিজের বাড়িতেই সর্বস্বান্ত জ্যোতিষী! ত্রিবেণীতে উধাও ৩০ লক্ষের সম্পত্তি

স্ত্রী ছেলেকে নিয়ে বাজার করতে যাওয়াই হল কাল। বাড়ি ফিরে দেখেন সদর দরজার তালা ভাঙ্গা এবং উধাও সোনা সহ নগদ ৩০ লক্ষ টাকার সম্পত্তি। মাথায় হাত জ্যোতিষী পরিবারের।

ঘটনাটি ত্রিবেণীর। বুধবার সন্ধ্যায় অসুস্থ মাকে বাড়িতে রেখে বাড়ির পাশের বাজারে ফুল মিষ্টি কিনতে গিয়েছিলেন জ্যোতিষী জয়দেব বৈরাগী এবং তাঁর পরিবার। বাড়ি ফিরেই এই ঘটনা দেখে স্তম্ভিত জয়দেব বাবুর পরিবার। বাড়ির মাথায় টাঙানো বড় সাইন বোর্ড ‘ ঠিকুজি কুষ্ঠী বিচার করা হয় ‘। সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ করতে করতে নিজের ভাগ্যের এই নির্মম পরিহাসে স্তব্ধ জয়দেব বাবু।

বাড়িতে ডাকাতির ঘটনায় ভেঙে পড়ে গোটা পরিবার। বারবার জ্ঞান হারান জয়দেব বাবুর স্ত্রী। জয়দেব বাবু জানিয়েছেন, “বাড়িতে শয্যাশায়ী মা। স্ত্রী ছেলেকে নিয়ে সন্ধ্যার পর বাজারে গিয়েছিলাম। ছেলে একটু আগে বাড়িতে ফিরে আসে। ছেলে প্রথম দেখে বাড়ির দরজার তালা ভাঙা। তারপর আমরা এসে দেখি ঘরের আলমারি ভাঙা।”

স্থানীয় সূত্রে খবর, এলাকায় গত কয়েক দিনে চুরির ঘটনা ঘটেছে।স্থানীয়রা পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ঘটনার খবর পেয়ে জ্যোতিষীর বাড়িতে যায় মগড়া থানার পুলিশ।

Hot this week

এপ্রিলের ব্যর্থতার পর ফের সংসদে আসন বৃদ্ধি ও মহিলা সংরক্ষণ বিল আনার প্রস্তুতি, ৩০ নভেম্বর অধিবেশন ডাকল মোদী সরকার

অবশেষে সংসদের অধিবেশন ফেরানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী...

জ্ঞানেশ বিরোধী বিক্ষোভের জেরে সৌরভের পর এবার CJP-র আরও দুই নেতা অভিজিৎ ও আশুতোষের বিরুদ্ধে লুকআউট নোটিস

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ...

Topics

জ্ঞানেশ বিরোধী বিক্ষোভের জেরে সৌরভের পর এবার CJP-র আরও দুই নেতা অভিজিৎ ও আশুতোষের বিরুদ্ধে লুকআউট নোটিস

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ...

উত্তরপ্রদেশে বিজেপি-সমাজবাদী পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, ভোটের হিসাবে কি এগিয়ে অখিলেশ?

উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচন ঘিরে এখন থেকেই রাজনৈতিক উত্তাপ...

Related Articles

Popular Categories