Tuesday, July 28, 2026
28.5 C
Kolkata

বাংলাদেশে পৌঁছাল ভারতের দেওয়া ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন

রিপোর্টার
মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

ভারতের দেওয়া ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার সময় ভারতের গেদে থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌঁছায় রেল ইঞ্জিনগুলো। নতুন আসা ১০টি ইঞ্জিনের সবকটি ব্রডগেজ লোকোমোটিভ। ইঞ্জিনগুলো গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী কুদরত-ই-খোদা। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন রেলওয়ে ট্রাফিক বিভাগের পরিদর্শক অশোক কুমার বিশ্বাস। ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন নেয়া হবে পার্বতীপুর ও ঈশ্বরদীতে।

দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রডগেজ রেল ইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। পরে ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছায় রেল ইঞ্জিনগুলো। নতুন ব্রডগেজ রেল ইঞ্জিন দেশে আসায় কিছুটা সমস্যা দূর হবে রেল যোগাযোগে। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে সকল আনুষ্ঠানিকতা শেষে পার্বতীপুরে ৫টি ও ঈশ্বরদীতে ৫টি ইঞ্জিন পাঠানো হবে। এর আগে হুইসেল বাজিয়ে ভারতের সময় দুপুর ৩টা ২০ মিনিটে গেদে থেকে ইঞ্জিনগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল ৪টা ৫ মিনিটে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে ইঞ্জিনগুলো এসে পৌঁছালে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়।

ব্রডগেজ রেল ইঞ্জিন গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে উপস্থিত ছিলেন রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মনজুর-উল আলম চৌধুরী, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি, পশ্চিম রাজশাহী রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিন্টেনডেন্ট মীর লিয়াকত আলী প্রমুখ।

Hot this week

NDA-র সঙ্গেই থাকবে, নাকি বিজেপিতে মিশবে? শুভেন্দুর সঙ্গে NCPI-এর সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা

দিল্লির রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। এনডিএ-র...

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদদের ‘জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার...

নিট ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব ছিলেন ওড়িশার বিজেপি সাংসদ-কন্যা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে যেমন...

যোগী রাজ্যে উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৪,৭০০ কোটির এক্সপ্রেসওয়ে, উঠল নির্মাণের মান নিয়ে প্রশ্ন

উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নতুন তৈরি গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একটি...

ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে সরব নতুন সংগঠন, সামনে এল ‘ই-২০ জনতা পার্টি’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার নতুন একটি...

Topics

যন্তরমন্তরে আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়া মুসলিম যুবককে হেনস্তার অভিযোগ, অস্বীকার পুলিশের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তরমন্তরে চলা...

পেলেট গুলির নির্দেশ কে দিল? রাহুলের চিঠিতে চাপে স্বরাষ্ট্র মন্ত্রক, সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের...

Related Articles

Popular Categories