Monday, July 27, 2026
29.1 C
Kolkata

দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার স্বামী ,চাঞ্চল্য অন্ডাল এলাকায়

এনবিটিভি ডেস্ক,অন্ডাল:নিজের দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুন করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী । অভিযুক্ত স্বামী খুনের কথা স্বীকার করেছে বলে সূত্রের খবর । আজ তাকে দূর্গাপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর । মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাজোড়া গ্রামের হাজরা পাড়ায় । মৃতের নাম আইভি হাজরা (৩৭) এবং অভিযুক্তের নাম বিক্রম রায়।
ঘটনার সূত্রে জানা গেছে , উখড়া গ্রামের সুভাষ পাড়ার বাসিন্দা বিক্রম বাবু খাঁন্দরার সরকারি প্রতিবন্ধী কেন্দ্রে সরকারি শিক্ষকতার কাজ করেন । সেখানেই বিবাহিত বিক্রম বাবুর সাথে আইভি দেবীর সম্পর্ক গড়ে ওঠে । উখরায় বিক্রম বাবুর স্ত্রী ও ছেলে থাকে ।
স্থানীয় একটি হাইস্কুলে বিক্রম বাবুর স্ত্রী পার্টটাইম শিক্ষকতা করেন । অন্যদিকে আইভি দেবীর সঙ্গেও তিনি অবৈধ সম্পর্কে জড়ান । মাস আটেক আগে আইভি দেবীকে তিনি বিয়ে করেন বলে মৃতের পরিবারের দাবি । বিক্রম বাবু দ্বিতীয় বিয়ের ব্যাপারটি তার প্রথম পক্ষের স্ত্রীর কাছে গোপন রাখেন । বিয়ের পর আইভি দেবি কাজোড়ায় বাপের বাড়িতে থাকতেন । বিক্রম বাবু প্রায়ই সেখানে আসা-যাওয়া করতেন । অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও বিক্রম বাবু কাজোরায় আইভি দেবীর বাড়ি যান । সেই সময় আইভি দেবী ছাড়াও বাড়িতে ছিলেন তার ঠাকুমা মায়ারানি হাজরা । সেখানেই ধারাল অস্ত্র দিয়ে বিক্রম বাবু আইভি দেবীর উপর চড়াও হন,বাধা দিতে গিয়ে আহত হন মায়া রানী দেবী । প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পর আইভি দেবীর দেহটি বিক্রম বাবু পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেন বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । আজ অভিযুক্তকে দূর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে । তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ।

Hot this week

NDA-র সঙ্গেই থাকবে, নাকি বিজেপিতে মিশবে? শুভেন্দুর সঙ্গে NCPI-এর সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা

দিল্লির রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। এনডিএ-র...

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদদের ‘জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার...

নিট ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব ছিলেন ওড়িশার বিজেপি সাংসদ-কন্যা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে যেমন...

যোগী রাজ্যে উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৪,৭০০ কোটির এক্সপ্রেসওয়ে, উঠল নির্মাণের মান নিয়ে প্রশ্ন

উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নতুন তৈরি গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একটি...

ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে সরব নতুন সংগঠন, সামনে এল ‘ই-২০ জনতা পার্টি’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার নতুন একটি...

Topics

যন্তরমন্তরে আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়া মুসলিম যুবককে হেনস্তার অভিযোগ, অস্বীকার পুলিশের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তরমন্তরে চলা...

পেলেট গুলির নির্দেশ কে দিল? রাহুলের চিঠিতে চাপে স্বরাষ্ট্র মন্ত্রক, সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের...

Related Articles

Popular Categories