Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

পাতারকান্দিতে গেরুয়া ব্রিগেড ছেড়ে 20 জনের কংগ্রেসে যোগদান

এনবিটিভি ডেস্ক,পাতারকান্দি : “ভারতীয় জাতীয় কংগ্রেসের” বরাকের সংখ্যালঘু বিভাগের- নবনিযুক্ত ইনচার্জ তথা আগামী বিধানসভা নির্বাচনে পাতারকান্দি সমষ্টি থেকে “ভারতীয় জাতীয় কংগ্রেসের” সম্ভাব্য প্রার্থী জনাব মইনুদ্দিন আজ পাতারকান্দি সমষ্টির ফরিদকোণা দোহালিয়া জিপিতে উপস্থিত হন। পরে দলীয় কর্মকর্তারা এলাকার কিছু সমস্যার কথা তুলে ধরেন। এ নিয়ে বিস্তারিত আলোচনার পর, তিনি সমস্যা গুলোর সমাধানে যত্নবান হবেন বলে আশ্বাস দেন। অন্যদিকে এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয়ের খোঁজ নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে দলীয় কর্মীদের আহ্বান জানান। পরে ফরিদকোণা দুহালিয়া জিপির বিশিষ্ট কংগ্রেস কর্মী জনাব নজরুল ইসলাম এর হাত ধরে 20 জন গেরুয়া ব্রিগেড কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেন। ক্ষুব্ধ কর্মীদের মতে পঞ্চায়েতের কাজে অসন্তুষ্ট হয়ে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেন তারা। পরে পাতারকান্দির ছাত্র ও যুব ফেডারেশন এর সভাপতি জনাব মাসউদ আহমদ নবাগত কংগ্রেস কর্মীদের অভিনন্দন জানান।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদকোণা দুহালিয়া জিপির যুব কংগ্রেসের সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব, নাজিম উদ্দিন, করিমগঞ্জ জেলার মাইনোরিটি সেলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হোসাইন প্রমুখ।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories