Friday, October 23, 2026
27 C
Kolkata

তৃণমূলে কাটমানি ছাড়া বাংলায় কোন কাজ হয়না, তৃনমূলকে তুলোধনা বিজেপি সভাপতি জেপি নাড্ডার

এনবিটিভি ডেস্ক: ফের সদস্য সংগ্রহ অভিযান শুরু করল বিজেপি৷ এই বিষয়ে ‘আমার পরিবার, বিজেপির পরিবার’ নামে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে৷ বঙ্গ বিজেপির নয়া এই কর্মসূচির সূচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ ভার্চুলায় অনুষ্ঠান মঞ্চ থেকে এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা৷

ভার্চুয়াল ভাষণে তৃণমূল তুলোধনা করেন নাড্ডা৷ তিনি জানান, কাটমানি ছাড়া বাংলায় কোনও কাজ হয় না৷ জেপি নাড্ডা বলেন, মমতার সরকারের অধীনে বাংলায় একপ্রকার অরাজকতা চলছে৷ অর্থনীতি ভেঙে পড়েছে৷ সামাজিক মূল্যবোধ নেই বললেই চলে৷ রাজ্যে পড়ুয়ারা সঠিক শিক্ষা পাচ্ছে না৷ নাড্ডার আরও অভিযোগ, বাংলায় বেকারের সংখ্যা বেড়ে চলেছে৷ রাজ্যে রোজগার নেই৷ কৃষকরা সবজির সঠিক দাম পাচ্ছেন না৷ তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে নাড্ডার  মন্তব্য, বাংলার কাটমানি ছাড়া কোনও কাজ হয় না৷ সরকার চলছে কাটমানির ভিত্তিতে৷

এরপরেই তিনি রাজ্যের করোনা পরিস্থিতি তুলে ধরেন৷ জানান, কোভিড থেকে সাধারণ জনতাকে মুক্তি দিতে পারে একমাত্র বিজেপি৷ বিজেপি যে পথে চলছে, তাতেই কোভিড -১৯ থেকে মুক্তি পাওয়া যেতে পারে৷ তাই তিনি রাজ্যবাসীর কাছে অনুরোধ করেন, বাংলার মানুষ যেন বিজেপিতে যোগদান করেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের জন্য একের পর এক প্রকল্প নিয়ে এসেছেন৷ যাতে দরিদ্রদের জীহন ধারণ কিছুটা সহজ হয়৷

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories