Sunday, July 26, 2026
26.5 C
Kolkata

লকডাউন উপেক্ষা করে শিবের প্রতিষ্ঠা উদযাপন করা হল বর্ধমানের শক্তিগড়ে

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: শনিবার সারা রাজ্য জুড়ে লকডাউন জারি করে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের সেই নির্দেশিকা উপেক্ষা করে শিবের প্রতিষ্ঠা উপলক্ষে বিশাল ভোজের আয়োজন করা হলো পূর্ব বর্ধমানের শক্তিগড়ের কালিনগর গ্রামে। কয়েকশো লোকের সমাবেশ অনুষ্ঠিত হলো কার্যত লকডাউন ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে। অনুষ্ঠানটির আয়োজনের পিছনে স্থানীয় বিজেপির সক্রিয় সহযোগিতা ছিল তা স্থানীয় বিজেপি নেতার ফেসবুক পোস্ট থেকে পরিষ্কার বোঝা যায়। বিজেপি নেতা বিশ্বনাথ ভট্টাচার্য্য নিজের ফেসবুক ওয়ালে গর্বের সঙ্গে সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। ছবিতে সোশ্যাল ডিস্টেন্স কে মানা হয়েছে সেটা বোঝা যায় না। শিবের প্রতিষ্ঠা উপলক্ষে দু নম্বর জাতীয় সড়কের আন্ডারপাস থেকে কালিনগর পর্যন্ত দীর্ঘ ৬কিলোমিটার রাস্তাজুড়ে বর্ণাঢ্য একটি শোভাযাত্রার আয়োজন করে তারা। এ বিষয়ে শক্তিগড় থানার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও জানান উদ্যোক্তারা পুলিশকে জানিয়েছিল সামান্য কয়েকজন মিলে অনুষ্ঠানটি করা হবে বলে। কিন্তু পুলিশকে অন্ধকারে রেখে সম্পূর্ণ বেআইনিভাবে লকডাউন কে উপেক্ষা করে এই শোভাযাত্রা ও ভোজ অনুষ্ঠান করা হলো।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories