Tuesday, March 17, 2026
23 C
Kolkata

জাতীয় প্রতীক চিহ্নিত মাস্ক বিক্রি বন্ধ করতে পথে নামবে বিজেপি যুব মোর্চা!!

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা, মালদা,১৩ আগস্ট : করোনা আবহে মাস্কে জাতীয় পতাকার প্রতীক ব্যবহার! উঠছে জাতীয় পতাকা অবমাননার প্রশ্ন।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে অন্যান্য মাস্কের সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে জাতীয় পতাকার প্রতীক লাগানো মুখের মাস্ক। মালদা শহরের নেতাজি মোড় থেকে শুরু করে বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে এই মাস্ক। অভিযোগ উঠেছে এই মাস্ক ব্যবহার করার পর অনেকেই মাটিতে ফেলে দিবেন। ফলে জাতীয় পতাকা অবমাননার আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও এই বিষয়ে বিক্রেতারা জানান যারাই জাতীয় পতাকার প্রতীক লাগানো এই মুখের মাস্ক কিনছেন তাদের বলা হচ্ছে মাস্ক ব্যবহার করার পর বাড়ীতেই রেখে দিতে, বাইরে বা মাটিতে যাতে না ফেলেন তারা।


অন্যদিকে জাতীয় পতাকার প্রতীক লাগানো মাস্ক বিক্রির তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিশ্বজিৎ রায় জানান, করোনা আবহে জাতীয় পতাকার প্রতীক লাগানো এই মাস্ক ব্যবহারের ফলে মুখের লালা থেকে শুরু অনেক কিছুই লাগবে। তাছাড়া অনেকেই এই মাস্ক ব্যবহারের পরে যেখানে-সেখানে ফেলে দিবেন। তাই যারা এই মাস্ক কিনেছেন তাদের ব্যবহার না করার জন্য আবেদন জানান তিনি। তার পাশাপাশি শহরের দোকানগুলিতে বিক্রি হওয়া এই মাস্ক যাতে বিক্রি না হয় তার বিরুদ্ধে দরকার পড়লে পথে নামবে বিজেপি যুব মোর্চা।

Hot this week

বিশ্বকাপ ও অলিম্পিকে ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞার সম্ভাবনা!

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। একই...

প্রথম ধাপে মোট ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল সিপিআই(এম)

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নাম ঘোষণা করল...

Topics

বিশ্বকাপ ও অলিম্পিকে ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞার সম্ভাবনা!

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। একই...

প্রথম ধাপে মোট ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল সিপিআই(এম)

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নাম ঘোষণা করল...

জাতিগত হামলার অভিযোগে বিচার না পেয়ে আত্মহত্যার হুমকি দিল যোগী রাজ্যের এক দলিত পরিবার

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এক দলিত পরিবারের উপর নৃশংস...

মেঘালয়ে জাতিগত হিংসা: মসজিদে আগুন, ভাঙ্গা হলো একাধিক মুসলিম দোকান! স্থগিত GHADC নির্বাচন

মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার জেরে...

এলপিজি গ্যাসের দাম বৃদি নিয়ে মোদিকে সমালোচনা করায় বরখাস্ত হলেন মধ্যপ্রদেশের এক শিক্ষক!

মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করে ভিডিও বানানোর অভিযোগে...

Related Articles

Popular Categories