Wednesday, March 18, 2026
34.9 C
Kolkata

কন্যাশ্রী দিবস পালিত হল ইংরেজবাজার ব্লকে

এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা,মালদা ১৪ আগস্ট : ৭ম কন্যাশ্রী দিবস পালন করল ইংরেজবাজার ব্লক প্রশাসন। এই মর্মে শুক্রবার ব্লক প্রশাসনের উদ্যোগে সুসজ্জিত একটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিডিও সৌগত চৌধুরী এবং ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ যৌথভাবে এই ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জানা গেছে সুসজ্জিত এই ট্যাবলো ইংলিশ বাজার ব্লকের বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে সাধারণ মানুষকে কন্যাশ্রী সম্পর্কে সচেতন করবে। তার পাশাপাশি এদিন ব্লক দপ্তরের কনফারেন্স রুমে দারিদ্রতাকে জয় করে এগিয়ে চলা প্রত্যন্ত এলাকার এক ছাত্রীকে কন্যাশ্রী দিবসে সম্মান জানিয়ে পুরস্কৃত করা হয়। ইংলিশ বাজারের নঘড়িয়ার বাসিন্দা ওই ছাত্রী শিখা মন্ডল কে ব্লক দফতরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর একটি সার্টিফিকেট এবং একটি চারা গাছ তুলে দেওয়া হয়। উল্লেখ্য প্রতি বছরই কন্যাশ্রী দিবসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা দারিদ্রতাকে জয় করে এগিয়ে চলেছেন সেই রকম ১০ জন ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। তার মধ্যে মালদা থেকে শিখা মন্ডলকে এবছর সংবর্ধনা জানানো হলো। তার হাতে পশ্চিমবঙ্গ সরকারের একটি সার্টিফিকেট এবং একটি চারা গাছ তুলে দেন বিডিও সৌগত চৌধুরী এবং ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ। উল্লেখ্য শিখা মন্ডল নঘড়িয়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বিগত কয়েক বছর হল তার বাবা মারা গেছে। এরপর দারিদ্রতাকে জয় করে একদিকে পড়াশোনা অন্যদিকে অ্যাথলেটিক্সে রাজ্য এবং জাতীয় স্তরে ছাপ ফেলেছে। তাই কন্যাশ্রী দিবসে তাকে সম্মান জানাতে সংবর্ধনা জানানো হয়।
এই বিষয়ে বিডিও সৌগত চৌধুরী জানান, ২০১৩ সালে কন্যাশ্রী সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরই ১৪ ই আগস্ট এই দিনটি পালন করা হয়।

Hot this week

বকেয়া ‘ডিএ’ প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পরেও, মমতার উপর আস্থা রাখতে পারছেন না সরকারি কর্মীরা

রাজ্যে ভোটের ঘোষণা হওয়ার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছেলে! আমেরিকার যুদ্ধ বিরতি প্রত্যাহার করল মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের...

অক্ষয় পাত্রের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, শিশুপুষ্টিকে ‘মানবসম্পদে বিনিয়োগ’ বললেন মুর্মু

শিশুদের পুষ্টি নিশ্চিত করাকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের সঙ্গে সরাসরি...

Topics

বকেয়া ‘ডিএ’ প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পরেও, মমতার উপর আস্থা রাখতে পারছেন না সরকারি কর্মীরা

রাজ্যে ভোটের ঘোষণা হওয়ার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

অক্ষয় পাত্রের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, শিশুপুষ্টিকে ‘মানবসম্পদে বিনিয়োগ’ বললেন মুর্মু

শিশুদের পুষ্টি নিশ্চিত করাকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের সঙ্গে সরাসরি...

কামারহাটির সভা থেকে সেলিমের বার্তা, ‘বাম শক্তিই পারে বাংলার অধিকার রক্ষা করতে’

রাজ্যে বামপন্থীদের দুর্বল করে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে...

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, এখনো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বাংলার ‘বিচারাধীন’ মুসলিম ভোটাররা!

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের পুণিসোল গ্রাম—দীর্ঘদিন ধরেই নানান...

Related Articles

Popular Categories