Wednesday, July 29, 2026
28 C
Kolkata

ভেদাভেদ সরিয়ে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হাতিয়াড়ায় পালিত হল স্বাধীনতা দিবস

মহঃ আসিফ আহমেদ, এনবিটিভি, নিউটাউন: বিশ্বে চলছে করোনাভাইরাসের দাপট। বিশ্বজুড়ে মানুষ গ্রাস করছে করোনা। তারই মধ্যে ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস। শনিবার করোনার আতঙ্কের মধ্যেই স্বাধীনতা দিবস পালন হল দেশজুড়ে। আর বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে এই বিশেষ দিনটিকে উদযাপন করল রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেস। সেই মতো বিধাননগর পৌরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডে রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় হাতিয়াড়া মেঠোপাড়ায় মহঃ সুরাবুদ্দিন মোল্লা ওরফে খোকনের নেতৃত্বে পালিত হল স্বাধীনতা দিবস।

এদিনের দিনটিকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহঃ আফতাব উদ্দিন। সেইসঙ্গে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন বিধাননগর পৌরনিগমের ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি সুরাবউদ্দিন মন্ডল ওরফে নাটা ও সহ সভাপতি পিন্টু মন্ডল। এই অনুষ্ঠান থেকে শিশুদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও টুপি বিতরণ করা হয়।

এদিনের অনুষ্ঠানে যুব সভাপতি মহঃ আফতাব উদ্দিন বলেন, “১৯৪৭ সালের ১৫ অগস্ট শত শত মানুষের রক্তে রাঙা ভারতের মাটিতে স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারতবাসী।” তিনি সকল মানুষকে পরামর্শ দেন, “চলুন আজকের দিনে একে অপরকে প্রতিজ্ঞা করি যে আগামী সময়ে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরাও সমান ভাবে উদ্যোগী হব। এই দেশকে আরও সুন্দর করে তুলব।”

সমাজসেবী মহঃ সুরাবউদ্দিন মোল্লা ওরফে খোকন ভেদাভেদ ভুলে আজকের দিনে এক নতুন ভারত গড়ে তোলার শপথের ডাক দেন। সেইসঙ্গে তিনি আরও বলেন, যে ভারতে ঘৃণার কোনও জায়গা থাকবে না। ভালোবাসাই হবে মানুষের একমাত্র ধর্ম।

এদিনের অনুষ্ঠানে পুরোভাগে ছিলেন হাতিয়াড়ার বিশিষ্টরা। উপস্থিত ছিলেন সমাজসেবী সবলু হোসেন, সোনা মন্ডল, বাবুয়া মন্ডল, বাবু সর্দার ও ফরিদ মোল্লা সহ অন্যান্যরা।

Hot this week

ডেঙ্গু থেকে সুরক্ষায় স্কুল ড্রেসে নতুন নিয়ম, বর্ষার ছয় মাস পা ঢেকে রাখতেই হবে

ডেঙ্গুর সংক্রমণ কমাতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত...

অসমে বন্যার পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্থ ৩ লক্ষের বেশি

অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, বাড়ছে মৃত্যুর সংখ্যা।...

‘এই নর্দমার প্রজন্মকে জন্ম দিচ্ছে কারা?’ নিট আন্দোলনকারী জেন জি- দেরকে নিশানা কঙ্গনার

কেন্দ্রীয় রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী...

দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মধ্যপ্রদেশে গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের...

Topics

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

Related Articles

Popular Categories