Monday, June 15, 2026
33.9 C
Kolkata

যোগী রাজ্যে প্রকাশ্যে পঞ্চায়েত প্রধানের বাড়িতে এনকাউন্টার করে মারা হল সাংবাদিককে

আরও একবার যোগীরাজ্যে সাংবাদিক হত্যা। সোমবার রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় এক সাংবাদিককে গুলি করলে মারা হল। মৃত ওই সাংবাদিকের নাম রতন সিং(৪৫)। জানা গিয়েছে, এক হিন্দি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সোমবার রাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বালিয়ার ফেফানা অঞ্চলে স্বয়ং পঞ্চায়েত প্রধানের বাড়িতেই তাঁকে লক্ষ করে গুলি চালানো হয়। সূত্রের খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন হয়েছেন এই সাংবাদিক। ঘটনার তদন্তে আসা এক পুলিশকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক অনুমান, এই সাংবাদিকের পরিচিত কেউই তাঁকে খুন করেছে। শরীরের আঘাতের দাগ জানান দিচ্ছে, মৃত্যুর আগে বচসায় জড়িয়ে প়ড়েছিলেন তিনি। তারপরেই সেই অপরাধী হিংস্র হয়ে গুলি চালায়।

পুলিশ সুপার দেবেন্দ্র নাথ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছি। খুব শিগগিরই আমরা অপরাধীকে খুঁজে বের করব।” এই ঘটনার জেরে এখনও পর্যন্ত ৩ জন গ্রেফতার হয়েছে।

উল্লেখ্য, জুলাই মাসেই এক সাংবাদিক হত্যা নিয়ে তুলকালাম হয় উত্তর প্রদেশে। সেবার বিক্রম যোশি নামক এক স্থানীয় সাংবাদিককে গাজিয়াবাদের কাছে প্রকাশ্য রাস্তায় গুলি করে দুষ্কৃতীরা। ভাইঝিকে একদল দুষ্কৃতী উত্যক্ত করায় প্রতিবাদ করেছিলেন বিক্রম। তারই মাশুল গুণতে হয় তাঁকে। দু’দিন মরিয়া লড়াই করার পর হাসপাতালে মৃত্যু হয় বিত্রম যোশির।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories