Monday, June 15, 2026
38.9 C
Kolkata

এবারের শিক্ষারত্ন পুরষ্কারে মনোনীত হলেন মালদার আব্বাস আলী

এনবিটিভি ডেস্ক, মালদা:-এবারের শিক্ষারত্ন পুরস্কারের জন্য মালদা থেকে মনোনীত হয়েছেন আব্বাস আলী ।মালদার রতুয়া ভাদো বিএসবি হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি। আর এই খবর চাউর হতেই খুশির মহল চারিদিকে। শিক্ষক মহল থেকে শুরু করে অভিভাবক সকলে আনন্দে আত্মহারা ৷ মালদা জেলা থেকে একমাত্র আব্বাস বাবুই এবারের শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী ৫ ই সেপ্টেম্বর কলকাতার রবীন্দ্র সদনে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষারত্ন পুরস্কার তুলে দেবেন আব্বাস বাবুর হতে। এ বছর সারা রাজ্য জুড়ে মোট ২২ জন শিক্ষারত্ন পুরস্কারের দাবিদার হয়েছেন ।আর আব্বাস বাবু তাদের মধ্যে একজন। ১৯৮৯ সালে ইংরেজি সহশিক্ষক হিসাবে মথুরাপুর বি এস এস হাইস্কুলে কর্মজীবন শুরু ।গত ২০০৯ সালে ভাদো বিএসবি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। আব্বাস বাবুর দাবি তারপর থেকেই কঠিন লড়াই শুরু ।শুধু শিক্ষাকতা না করে সামাজিক কর্মকান্ডেও ভুয়সি প্রশংসা কুড়িয়েছেন তিনি ।রতুয়ার ভাদু প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকায় বাল্যবিবাহের চল ছিল। প্রধান শিক্ষক পদে যোগদান করে প্রথমেই বাল্যবিবাহ রুখতে পথে নামেন আব্বাস বাবুসহ স্কুলেরই বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। আব্বাস বাবুর দাবি বর্তমানে এলাকায় বাল্যবিবাহ নেই বললেই চলে যা তাদের লড়াইয়ের ফল। ভাদো বিএসবি হাই স্কুলের শিক্ষক মহলের দাবি একেবারে যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে। তবে আগামীতে আব্বাস বাবুর জন্য রাষ্ট্রপতি পুরস্কারের জোরালো দাবি জানান এলাকাবাসী।

Hot this week

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

‘মার্কিন বাহিনীর নির্দেশ মানতেই হবে’ – জয়শঙ্করকে কড়া হুঁশিয়ারি মার্কো রুবিয়োর!

হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে মার্কিন সামরিক অভিযানে তিন...

Topics

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে ফাটল! চালু হওয়ার দু’সপ্তাহের মধ্যেই বন্ধ যান চলাচল

দীর্ঘ প্রায় ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি চালু...

আজই কি ইরান-আমেরিকা শান্তি চুক্তি? ট্রাম্পের ঘোষণায় জোর জল্পনা

দীর্ঘদিনের সংঘাত ও পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহের মধ্যেই নতুন...

বহরমপুর পুরসভায় দুর্নীতি নিয়ে তদন্ত নেই কেন? বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধীরের

রাজ্যের বিভিন্ন পুরসভায় দুর্নীতির অভিযোগ সামনে এলেও বহরমপুর পুরসভাকে...

Related Articles

Popular Categories