Wednesday, October 28, 2026
30 C
Kolkata

মুর্শিদাবাদে কিশোরিকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ, আটক সৎ মা

এনবিটিভি ডেস্ক, রাজেন্দ্র নাথ দত্ত , মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার পার-রঘুনাথপুর টুলটুলিপাড়ায় গ্রামে কিশোরিকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ।মৃত কিশোরীর নাম আরজুমা খাতুন (১৩)।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। সূত্রের খবর , আরজুমা খাতুনের নিজের মা আজ থেকে ১০ বছর আগে মারা যায়। তার পরেই বাবা দ্বিতীয় বিবাহ করে। দ্বিতীয় পক্ষের স্ত্রীর একটি পুত্র সন্তানও রয়েছে। আরজুমার সাথে সৎ মায়ের বনিবনা ছিলোনা বলে অভিযোগ । গত কয়েক দিন আগে থেকে পরিবারে আরজুমাকে নিয়ে অশান্তি চলছিল এবং গতকাল তার বাবা মারধর করে বলেও জানিয়েছেন আত্মীয়রা। তারপর আজ শ্বাসরোধ করে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মৃত আরজুমা খাতুনের সৎ মাকে আটক করা হয়েছে।
তবে খুন নাকি আত্মহত্যা তদন্ত করছে ডোমকল থানার পুলিশ।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

Hot this week

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠকের অভিযোগে বীরভূমে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ,ছোড়া হলো ডিম

বীরভূমে দলেরই কয়েক জন নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন...

Topics

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

নজরে পুরভোট, বিজেপির প্রার্থী বাছাই করতে ফের রাজ্যে নীতিন নবীন!

ছর শেষের পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে...

Related Articles

Popular Categories