এনবিটিভি ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন বরাক উপত্যকার ঐতিহ্যবাহী টান্টুর পীর নামে পরিচিত তথা বিশিষ্ট ইসলামীক পন্ডিত শাহসুফী মৌলানা আতাউর রহমান চৌধুরী। শুক্রবার বেলা ১১:৩০ মিনিটের সময় হাইলাকান্দি জেলার লালা টান্টু এলাকায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ ও দাফন কাফন সম্পন্ন করা হলো আতাউর রহমান চৌধুরীর। রাত পোহাতেই দেখা যায় প্রয়াতের জানাজায় সামিল হতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে লকডাউন উপেক্ষা করে দলে দলে মানুষ গিয়ে উপস্থিত হন আতাউর রহমানের বাড়িতে। শুধুমাত্র সবার প্রিয় নয়নমনি টান্টুর পীর আতাউর রহমান চৌধুরীকে শেষ বারের মতো একনজরে দেখতে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টান্টুর পীর আতাউর রহমান চৌধুরী। তার প্রয়াণে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকার্তদের উপচে পড়া ভিড় কে সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয়েছে পুলিশ কর্তাদের।
Popular Categories


