Thursday, October 22, 2026
32 C
Kolkata

এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো হবিবপুর এলাকায়

এনবিটিভি ডেস্ক,মালদা : এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর থানার কেন্দপুকুরের ধানহাটি এলাকায়ফ। এলাকাবাসীর অনুমান গতকাল রাতে কেউ বা কারা ঐ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ অন্যত্র জায়গায় খুন করে কেন্দপুকুরের ধানহাটি এলাকার একটি দোকান ঘরের সামনে ঝুলিয়ে রাখে। এলাকাবাসীর অভিযোগ গতকাল গভীর রাতে কেউবা কারা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঐ ধানহাটি এলাকায় প্রতিমার কাঠামোর উপর রেখে ঝুলিয়ে রাখে। সকালে প্রাতঃভ্রমণ কারীরা ওই মৃতদেহটি দেখতে পান। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।ঐ মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেন্দপুকুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিপুর থানার পুলিশ, মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে ওই এলাকায়।এই ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ ।

Hot this week

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

Related Articles

Popular Categories