Thursday, October 22, 2026
31 C
Kolkata

মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা পুলিশ আধিকারিকের বিশেষ উদ্যোগ

এনবিটিভি ডেস্ক, রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ: বিগত ২৭ শে আগস্ট লকডাউনের দিনে মুর্শিদাবাদ জেলার ডোমকলের রমনা এলাকার এক দম্পতি তার ছোট্ট শিশুকে নিয়ে হাসপাতালে পথে রওনা দিয়েছিলেন পায়ে হেঁটে চিকিৎসার জন্য। সেই দিন ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক ডিউটি করার সময় দেখতে পেয়ে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা ব্যবস্থা করেছিলেন৷ সেই ছোট্ট শিশুটির সেখান থেকে বাড়ি ফেরার ব্যবস্থাও করে দেন তিনি।

শুক্রবার দুপুরে অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর ছোট্ট শিশুটিকে দেখতে পুলিশ আধিকারিক তার বাড়িতে যান৷ সেখানে গিয়ে ছোট্ট শিশুটিকে দেখেন এবং তার হাতে যত্ন নেওয়ার জন্য টাওয়াল ও কিছু খাবার জন্য পুষ্টিকর খাদ্য তুলে দেন।সেখান থেকে আবার খবর পেয়ে আর একটা ২২ বছরের এক প্রতিবন্ধী শিশুর সঙ্গেও দেখা করেন সেখানেও কিছু আর্থিক সহযোগিতা করেন ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মোহম্মদ চৌধুরী। এমনকি তাদের দুজনের পরিবারের সাথে আগামী দিনেও দেখে আসবেন বলে জানান। এই রকম কোন প্রতিবন্ধী থেকে থাকলে বা অসহায় ব্যক্তি থাকলে তাদেরকে সাহায্য করবেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস পর্যন্ত দেন এদিন তিনি। মহকুমা পুলিশ আধিকারিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামবাসী থেকে শুরু করে জেলাবাসী।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories