Thursday, October 22, 2026
29 C
Kolkata

পাঁচিল চাপা পড়ে মৃত্যু কিশোরীর

এনবিটিভি ডেস্ক, অন্ডাল : টানা বৃষ্টিতে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরীর । বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে অন্ডালের খাঁন্দরা গ্রামের বক্সী পাড়ায় । মৃত কিশোরীর নাম সৌমি মজুমদার ( ১৪ ) ।

ঘটনা সুত্রে জানা গেছে , বৃহস্পতিবার রাত্রি এগারোটা থেকে বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টি শুরু হয় এলাকায় । ঐ সময় পরিবারের অন্য সদস্যদের সাথে বাড়ি তে ঘুমাছিলেন সোমনাথ মজুমদার । রাত্রি দুটো নাগাদ ভারী বৃষ্টির কারনে পাশের একটি জীর্ণ দেওয়াল সোমনাথ বাবুর বাড়ির ছাদের এসবেস্টরের উপর ভেঙ্গে পড়ে । বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে বাড়ির মেয়ে সৌমি মজুমদার । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । ঘটনায় আহত হন সোমনাথ বাবু ও তার স্ত্রী সঙ্কিতা মজুমদার । উদ্ধার করে চিকিৎসার জন্য তাদের নিয়ে আসা হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । সোমনাথ বাবু জানান মৃত সৌমি খাঁন্দরা স্কুলের সপ্তম শ্রেণীর পড়তো । যে ভগ্নপ্রায় প্রাচীর পড়ে এই দুর্ঘটনা সেটি বক্সী পরিবারের । স্থানীয়দের অভিযোগ বস্কী পরিবারের শরিকি বিবাদের কারণে দীর্ঘদিন ধরে পরিতক্ত অবস্থায় রয়েছে বেশ কয়েকটি ভগ্নপ্রায় প্রাচীর । অবিলম্বে সেই সব প্রাচীর গুলি ভেঙ্গে ফেলার দাবি জানান তারা ।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories