Tuesday, June 16, 2026
30.5 C
Kolkata

কাজের দাবীতে খোলামুখ খনি বন্ধ রেখে বিক্ষোভ এবং পাল্টা শ্রমিকদের মারধরের অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে

এনবিটিভি ডেস্ক: পান্ডবেস্বরের জোয়ালভাঙ্গা এলাকায় প্রায় ছয়টি মৌজা নিয়ে এক হাজার উনসত্তর একর জমি অধিগ্রহণ করে ইসিএল একটা মেগা প্রজেক্ট তৈরির কাজ শুরু হয়েছে এমনটাই জানান স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ মন্ডল।

আজ পান্ডবেস্বরের জোয়ালভাঙ্গা, পাণ্ডবেস্বর এলাকার স্থানীয়রা শাসক দল তৃণমূলের ছত্র ছায়ায় তৃণমূলের দলীয় পতাকা নিয়ে , কাজে নিতে হবে এই দাবীতে খোলামুখ খনির কাজ বন্ধ করল। পাল্টা খনিতে কর্মরত ঠিকা শ্রমিকদের মারধরের অভিযোগ উঠল আন্দোলনকারীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনকারী নেতা প্রদীপ মণ্ডল। খনিতে কর্মরত ঠিকা কর্মী গৌতম ঘোষ তাকে এবং তার সাথে কর্মরত আরো দুই জন শ্রমিককে প্রচণ্ড মারধর এবং তার গলার সোনার হার ছিনতাইয়ের অভিযোগ করেন। এ বিষয়ে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।বিক্ষোভকারীরা জানান, ইসিএল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করে খনির মাটি কাটার কাজ শুরু করেছে, কিন্তু স্থানীয় লোকেদের কোন রকম কাজ না দিয়েই বাইরের লোক দিয়ে কাজ করাচ্ছে । তাই স্থানীয়রা দাবী করেন যে খনির কাজ চালাতে হলে স্থানীয় বেকারদের সুযোগ দিতে হবে নইলে বৃহত্তর আন্দোলন হবে খনি চত্তরে। এই দাবী নিয়ে আজ প্রায় শ খানেক গ্রামবাসী ও স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা খনির কাজ বন্ধ করে দেন ।ঘটনাস্থলে কোন রকম উত্তেজনা এড়াতে মোতায়েন রয়েছে পাণ্ডবেস্বর থানার পুলিশ ও সি আই এস এফ ।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories