Tuesday, June 16, 2026
29.7 C
Kolkata

ইএসআই হাসপাতালের রক্তদান শিবিরে মন্ত্রী মলয় ঘটক

এনবিটিভি ডেস্ক, পশ্চিম বর্ধমান, আসানসোল: শনিবার আসানসোলের ইএসআই হাসপাতালে এক রক্তদান শিবিরের অনুষ্ঠানো উপস্থিত হয়ে মন্ত্রী মলয় ঘটক বিগত ছয় বছরে হাসপাতালের পরিষেবার আমূল পরিবর্তনের খতিয়ান তুলে ধরেন ৷ তিনি বলেন, বাম জমানায় আসানসোল ইএসআই হাসপাতালে ২৫০ শয্যার ব্যবস্থার কথা হলেও মাত্র ১০০ শয্যার ব্যবস্থা রাখা হয় ৷ তৃণমূলের জমানায় তা বাড়িয়ে এর মধ্যেই ২০০ শয্যায় আনা গেছে ৷ একই সাথে নতুন ভবন গড়ে আরো ৫০ এর অধিক শয্যার ব্যবস্থা করার দিকে এগোনো হচ্ছে ৷ পাশাপাশি আসানসোল ইএসআই হাসপাতালে ডাইলিসিস ইউনিট চালু করা হয়েছে ৷ যেখানে এর মধ্যেই ১১ রোগী পরিষেবা নিচ্ছেন ৷ এছাড়াও চক্ষু বিভাগ ও অন্যান্য বিভাগের প্রভূত উন্নতি ঘটানো হয়েছে ৷ আগে যেখানে শ্রমিকেরা চিকিৎসা করাতে এলে দুর্গাপুর মানিকতলা বা অন্য ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হত এখন তার উল্টো চিত্র তৈরি হয়েছে ৷ রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে ইএসআই এর দায়িত্ব পাওয়ার পরে তিনি হাসপাতাল পরিষেবা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছেন ৷ তাই শ্রেষ্ঠ পরিষেবা তুলে ধরতে পারায় কেন্দ্রের সরকারের কাছ থেকে প্রতিবছর রাজ্য সরকার ইনসেনটিভ পেয়ে থাকে ৷ বিগত ছয় বছরে বেড়ে যা ৪০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে ৷

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories