Saturday, October 24, 2026
27 C
Kolkata

‘রোজগার দো’ স্লোগান কংগ্রেসের মিছিলে

এনবিটিভি ডেস্ক, আসানসোল: রবিবার আসানসোলের বিএনআর মোড় থেকে হটন রোড মোড় পর্যন্ত যুব কংগ্রেসের পক্ষ থেকে ‘রোজগার দো’ স্লোগানে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয় ৷ এই বিষয়ে স্থানীয় যুব কংগ্রেস নেতা সৌভিক মুখার্জি বলেন , দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন প্রতিবছর ২ কোটি বেকারের কর্ম সংস্থানের ব্যবস্থা করবেন ৷ অথচ বাস্তবে দেখা যাচ্ছে দেশের সমস্ত সরকারি সংস্থাগুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে ও কর্ম সংস্থানের সঙ্কোচন ঘটানো হচ্ছে ৷ দেশে উদ্ভূত করোনা সংক্রমণ পরিস্থিতিতে নতুন করে বহু মানুষ কাজ হারিয়েছেন ৷ এই মুহূর্তে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়ে গিয়েছে ৷ তাই কাজ তথা রোজগারের দাবিতে যুবা কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ৷ পাশাপাশি বেকার যুবক হিসাবে নিজের নাম নথিভূক্ত করার জন্যে একটি টোল ফ্রি নাম্বার চালু করা হয় ৷ এদিন মিছিলে প্রসেঞ্জিত পুইতুণ্ডি, শাহিদ পারভেজ, ইন্দ্রাণী মুখার্জি , চণ্ডী মুখার্জি সহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন ৷

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories