Friday, March 6, 2026
24.4 C
Kolkata

সজ্জন মুসলিম কখনও অন্যের ক্ষতি করতে পারেন না!নড়াইল অগ্নিকাণ্ডে সরব বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী

এনবিটিভি ওয়েব ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে আগুন লাগিয়ে দেয় মানবজাতির শত্রু কিছু দুষ্কৃতী। রবিবার ১৭ জুলাই সকাল বেলা ক্ষতিগ্রস্ত দের বাড়ি ঘর পরিদর্শন করলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ঘর বাড়ি পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন,মুসলমান নাম থাকলেও কেউ মুসলমান হয়না।এমনকি মুসলমান নাম থাকলেই সে আল্লাহর বান্দা হয়না।

মুসলমান যদি সজ্জন মুসলমান না হয়, তবে সে মানুষের অধম।কোনও সজ্জন মুসলমান কোনও নিরীহ মানুষের ক্ষতি করতে পারেন না। কারোর ঘর বাড়ি ধর্মস্থান জ্বালিয়ে দিতে পারে না।অশান্তি ইসলাম অনুমোদন দেয় না।

ইসলাম শান্তির প্রতীক।এগুলো মানুষ রুপী কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এই কাজ গুলো করে।এই গুলো ইসলামের বিধান বিরোধী।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন যে, শুধু সংখ্যালঘু নামের কারণে দরিদ্র মানুষের ওপর যে ভাবে অন্যায় অবিচার চলছে আমাদের সকলকে মিলে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের স্বপ্নই ছিল অসাম্প্রদায়িক।

এ হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে পোস্ট করা এক পোস্টকে ঘিরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি, দোকান ও মন্দিরে হামলা চালায় কিছু দুষ্কৃতী।এমনকি পুড়িয়ে দেওয়া হয় বেশ কিছু ঘর – বাড়ি।

সেই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে রবিবার সকাল সকাল ক্ষতিগ্রস্ত দের বাড়ি ঘর পরিদর্শনে বের হন বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক নেতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories