Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ফোনে স্বামীর সঙ্গে বচসার জেরে কীটনাশক পান করে আত্মঘাতী গৃহবধূ

এনবিটিভি, মালদাঃ  মালদায় ফোনে স্বামীর সঙ্গে বচসা। অভিমানে কীটনাশক পান করে আত্মঘাতী গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি বৈষ্ণবনগর থানার ভগবানপুরের। আত্মঘাতী বধূর নাম ঝুমা মণ্ডল (‌২২) ‌। তাঁর স্বামী দীগম্বর মণ্ডল মজুরের কাজে কেরালায় রয়েছেন। বছর তিনেক আগে তাঁদের বিয়ে হয়। বছর দুয়েকের পুত্রসন্তান রয়েছে তাঁদের। কালিয়াচক থানার আদিনগরে ওই বধূর শ্বশুরবাড়ি।

স্বামী কেরালা যাওয়ার পর থেকে বাপের বাড়ি ভগবানপুরে ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়। তরপর মেয়ে ব্যাঙ্কে যাওয়ার নাম করে কীটনাশক কিনে নিয়ে আসেন। বাড়ির ছাদে বসে কীটনাশক পান করেন তিনি। পরে অচৈতন্য হয়ে পড়লে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories