Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

বর্বর ইসরাইলি পুলিশের গুলিতে নিহত এক ফিলিস্তিনি কিশোর

পূর্ব জেরুসালেমে ইসরাইলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। ইসরাইলি পুলিশের বরাত দিয়ে রোববার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।এক বিবৃতিতে ইসরাইলি পুলিশ অভিযোগ করেছে, ১৯ বছর বয়সী এ ফিলিস্তিনি (স্বাধীনতাকামী) কিশোর দু’ইসরাইলি পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আক্রমণ করেছিল। পূর্ব জেরুসালেমের পুরাতন শহরে এ ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ কর্তৃক ফিলিস্তিনি কিশোর হত্যার বিষয়টি নিশ্চিত করে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমর বার-লেভ এক টুইটার বিবৃতিতে বলেন, ওই ফিলিস্তিনি (স্বাধীনতাকামী) কিশোর ছুরি দিয়ে আক্রমণ করার পর ইসরাইলি পুলিশের দ্রুত ও দৃঢ় পদক্ষেপের কারণে তিনি নিহত হন।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে ওই ফিলিস্তিনি কিশোরকে গুলি করার পর তিনি গুরুতর আহত হয়ে মাটিতে শুয়ে ছিলেন। তখন তাকে কোনো চিকিৎসা না দিয়ে ওই স্থানে ফেলে রাখা হয়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যান ওই ফিলিস্তিনি কিশোর। জানা গেছে ওই ফিলিস্তিনি কিশোরের নাম সামের কাওয়াসমি (১৯)। ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পূর্ব জেরুসালেমের পুরাতন শহরের বাব হুত্তায়।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories