Friday, June 19, 2026
30.3 C
Kolkata

জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত

জম্মু–কাশ্মীরের কাথুয়া শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা এক পুলিশ সদস্য ও এক বন্দুকধারী নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন সাব-ইন্সপেক্টর (এসআই) দীপক শর্মা।  আহত হন আরেক পুলিশ সদস্য।

কাথুয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দীপককে পাঞ্জাবের পাঠানকোটে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তার।

একটি অপরাধী চক্রকে তাড়া করছিল পুলিশ। এ সময় তারা গাড়ি নিয়ে মেডিকেল কলেজ প্রাঙ্গনে ঢুকে গেলে ‍পুলিশ তাদের ঘিরে ফেলে। শুরু হয় দুই পক্ষের মধ্যে গোলাগুলি।

নিহত পুলিশ সদস্য দীপকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

তিনি বলেন, ‘আমি দীপক শর্মার বীরত্ব ও অদম্য সাহসের প্রতি সম্মান জানাই। তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের হৃদয়ে রয়ে যাবে। শহীদ দীপক শর্মার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।’

Hot this week

রাস্তা বন্ধ করে ২১ জুলাই কেন? মমতা-অভিষেককে আদালত অবমাননার নোটিস হাইকোর্টের!

শহরের মূল রাস্তা বন্ধ করে রাজনৈতিক সমাবেশ করার জেরে...

দলিতদেরও RSS কে প্রশ্ন করার অধিকার আছে’, বিজেপি সাংসদকে কড়া জবাব প্রিয়াঙ্ক খাড়গের

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে এবং বিজেপি সাংসদ রমেশ জিগাজিনাগির...

সরকারী কর্মীদের যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়! আদালতের চাপে সুরবদল রাজ্যের

আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া...

Topics

দলিতদেরও RSS কে প্রশ্ন করার অধিকার আছে’, বিজেপি সাংসদকে কড়া জবাব প্রিয়াঙ্ক খাড়গের

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে এবং বিজেপি সাংসদ রমেশ জিগাজিনাগির...

সরকারী কর্মীদের যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়! আদালতের চাপে সুরবদল রাজ্যের

আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া...

‘যুদ্ধের সময় ভুল হতেই পারে’, ইরানের এক স্কুলে ১৭৫ জন ছাত্রীর মৃত্যু নিয়ে সাফাই ট্রাম্পের

ইরানের মিনাব শহরে বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন...

শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব, উত্তরবঙ্গও এখন হাতছাড়া জোড়াফুলের

বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভরাডুবির পর এবার নিজেদের শেষ...

ব্যারেল প্রতি তেলের দাম ৮০ ডলারের নিচে! তাও জ্বালানির মূল্য কেন আকাশছোঁয়া?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সাম্প্রতিক সময়ে অনেকটাই নেমেছে।...

Related Articles

Popular Categories