Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কালীপুজোর চাঁদা তুলতে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত এক যুবক

সুরজিৎ দাশ, নদীয়া:- কালী পুজোর চাঁদা তুলতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় আরো 2 জন ভর্তি হসপিটালে। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার অন্তর্গত তারাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গাজীপুর ময়দানপুড়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি,একটি ছোট গাড়ি কে চাঁদার জন্য দাঁড় করানোর পর পিছন থেকে আসছিলো পিচ মাখানো খোয়া ভর্তি ডাম্পার গারিটি। তখন চাঁদা তোলার সময় ঐ যুবকটি পাশে লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চলন্ত ডাম্পারের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভজিৎ বিশ্বাস নামে ওই যুবকের। এই ঘটনায় আরো দুই জন আহত হয়। আহতদেরকে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃত যুবকের দেহ উদ্ধার করে পুলিশ অ্যাম্বুলেন্সে তোলার পর বিক্ষোভ শুরু করে ক্ষুব্ধ এলাকার মানুষ। এরপর দীর্ঘক্ষন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলেই আটক করা হয় ডাম্পারের চালককে।

দীর্ঘক্ষন বিক্ষোভে শামিল হয় এলাকার মানুষ যার ফলে বলাগর রানাঘাট রোড যানজটের সৃষ্টি হয় এবং সমস্যায় পড়ে সাধারণ নিত্যযাত্রীরা। এখানেই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। যেখানে রাস্তার উপর চাঁদা ধরা নিষিদ্ধ রয়েছে সেখানে কিভাবে দীর্ঘদিন ধরে চাঁদা তুলছিলেন ওই এলাকার তরুণ-যুবকরা। প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি নিয়ে। বিক্ষোভকারীরা জানান, প্রশাসনের কর্তারা উপস্থিত না হলে তারা তাদের বিক্ষোভ তুলবে না এবং প্রশাসনের গাড়ি ছাড়বেন না। এই দাবি ঘিরেই দীর্ঘক্ষণ ধরে প্রশাসনকে আটকে বিক্ষোভ করছেন ক্ষুব্দ এলাকার মানুষ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories