Saturday, September 5, 2026
28 C
Kolkata

গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতী তরুণী

গোলাম হাবীব, মালদা: এক তরুণীর কেরোসিন তেল ঢেলে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংলিশবাজার শহরের কোঠাবাড়ি এলাকায়। মৃত তরুণীর নাম জাসমিন খাতুন(‌১৭)‌। বাবার নাম সাজ্জু সবজি।

ঘটনাসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধের দিকে বাড়ির ছাদের ওপর আগুনের শিখা দেখে আশেপাশের মানুষেরা বাড়ির লোকেদের জানান। তাঁরা ওপরে ছুটে গিয়ে দেখেন তাঁদের মেয়ে তখন দাউদাউ করে জ্বলছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

পরে দেহ মালদা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কী কারণে আত্মহত্যা করেছে ওই তরুণী এখনও জানতে পারেন নি পরিবারের লোকেরা। মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে ধারনা পরিবারের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories