Saturday, September 5, 2026
28 C
Kolkata

আসানসোল পৌরসভার শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ

আসানসোল, এনবিটিভি ডেস্ক: রাজ্যের বিভিন্ন জায়গায় পৌর নির্বাচন বাকি থাকলেও বেশকিছু জায়গায় পৌর নির্বাচন হয়ে ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। এবং সব গুলিতেই শাসক দল ভালো ফল করতে পেরেছে। আসানসোল পৌরসভার দৃশ্যও কিছুটা একরকম। তাই আজ আসানসোল পৌরসভায় শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

আসানসোল পৌরনিগমের 106 জন নব নির্বাচিত কাউন্সিলাররা শপথ নিলেন।শুক্রবার আসানসোলের রবীন্দ্রভবনে কাউন্সিলারদের শপথ বাক্য পাঠ করান পশ্চিম বর্ধমান জেলাশাসক এস অরুণ প্রসাদ।এর পাশাপাশি এদিন আসানসোল পৌরনিগমের মেয়র হিসেবে বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান হিসেবে অমরনাথ চ্যাটার্জি নির্বাচিত হয়েছেন।

এদিনের নির্বাচন প্রক্রিয়ার প্রটেম স্পিকার হিসেবে ছিলেন আসানসোল পৌরনিগমের 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জি।এদিন নব নির্বাচিত আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলাশাসক এস অরুণ প্রসাদ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories