Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বেতন কম পাওয়ায় কর্মবিরতি মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় ১৫৫ জন অস্থায়ী কর্মীর

বেতন কম পাওয়ায় কর্মবিরতি মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় ১৫৫ জন অস্থায়ী কর্মীর

শেখ সাদ্দাম, চাঁচলঃ বেতন কম পাওয়ায় কর্মবিরতি মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় ১৫৫ জন অস্থায়ী কর্মীর। মাসের শেষে একাধিক কর্মীর বেতনে কাটছাট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ও নিজেদের আরোও দাবী পূরণের দাবীতে কর্মবিরতি করেন হাসপাতালের কর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে হাসপাতালের মূল ফটকে বসে বিক্ষোভ দেখান তারা ৷ বিক্ষোভকারী নাজমিন বেগম, শম্ভু চৌহানের অভিযোগ, গত চার বছর ধরে এই হাসপাতালে পরিষেবা দিয়ে এলেও তাদের বেতনে কারচুপি করছে ঠিকাদার কর্তৃপক্ষ ৷ বিক্ষোভকারী কর্মীরা বলেন,আমাদের সঠিক বেতন না মেলায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সঠিক বেতন না মিললে আন্দোলন চলবে।
ঠিকা কোম্পানির সুপারভাইজার মোস্তাফিজুর রহমানের অভিযোগ, হাসপাতালে প্রায় ১৫৬ জন অসস্থায়ী কর্মী রয়েছে, জানুয়ারি মাসের বেতনে সকলেরই ১৫০০-২০০০ টাকা কাটা হয়েছে। টাকা কি কারণে কাটা হল তা এখনো সুদুত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে। তাই আজ আমরা সব কর্মীরা কাজ স্থগিত রেখে বিক্ষোভ করছি।
চাঁচল হাসপাতালের নবনিযুক্ত সুপার ডাঃ লায়েক আলি জানান, একটু বিক্ষোভ হয়েছে। আমরা বিষয়টি স্বাস্থ‍্য ভবনকে জানিয়েছি। অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে কোম্পানিকেও জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে সুপার। তবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিক্ষোভ চলতে থাকলেও কর্তৃপক্ষরা কেউ খোঁজ নেননি বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories