Tuesday, October 27, 2026
26 C
Kolkata

আম্বানিকে পেছনে ফেলে শীর্ষ ধনী আদানি

আম্বানিকে পেছনে ফেলে ১৭ মাস পরে সবচেয়ে ধনী ভারতীয়ের মুকুট উঠলো গৌতম আদানির মাথায়। ১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে গৌতম আদানিই এখন ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি।

গত ২৪ ঘণ্টায় তার সম্পত্তি ৫ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স। একই সময়ে মুকেশ আম্বানির সম্পত্তি মাত্র ৭৬ দশমিক ২ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে।

ব্লুমবার্গের তালিকায় ১১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে ১১তম স্থানে অবস্থান করছেন গৌতম আদানি, যা এশিয়া ও ভারতের মধ্যে প্রথম। অন্যদিকে মুকেশ আম্বানি এই তালিকায় ১২তম স্থানে রয়েছে। তার সম্পত্তির পরিমাণ ১০৯ বিলিয়ন ডলার। তিনি বর্তমানে ভারত তথা এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি।

গত ২৪ ঘণ্টায় সম্পত্তি বৃদ্ধির নিরিখে গৌতম আদানি ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ ও বিল গেটসকেও পিছনে ফেলে দিয়েছেন। আর সেই কারণেই একলাফে ১১ নম্বর স্থানে উঠে আসতে পেরেছেন আদানি।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories